২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার ট্যুর ডি ফ্রান্স জিততে চান আর্মস্ট্রং

ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করেই তিনি জিতেছিলেন রেকর্ড সাতবারের ট্যুর ডি ফ্রান্স। তারপর অবসর নিয়েও লড়াই করছিলেন ক্যান্সারের বিরুদ্ধেই। সেই যুদ্ধকেই বেগবান করতে আবার পেশাদার সাইক্লিংয়ের জগতে ফিরছেন কিংবদন্তি ল্যান্স আর্মস্ট্রং।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2008, 04:26 AM

Updated : 26 Aug 2022, 02:21 PM

আসুনসিওন, ১০ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করেই তিনি জিতেছিলেন রেকর্ড সাতবারের ট্যুর ডি ফ্রান্স। তারপর অবসর নিয়েও লড়াই করছিলেন ক্যান্সারের বিরুদ্ধেই। সেই যুদ্ধকেই বেগবান করতে আবার পেশাদার সাইক্লিংয়ের জগতে ফিরছেন কিংবদন্তি ল্যান্স আর্মস্ট্রং। মঙ্গলবার তিনি ঘোষণা দিয়েছেন, আগামী বছর আবার সাইক্লিংয়ের গ্র্যান্ড স্ল্যাম ট্যুর ডি ফ্রান্সে লড়তে চান। "আমার স্ত্রী, সন্তান এবং কাছের মানুষদের সঙ্গে কথা বলে আনন্দের সঙ্গেই জানাচ্ছি যে আমি আবার পেশাদার সাইক্লিংয়ের জগতে ফেরার সিদ্ধান্ত নিয়েছি। ক্যান্সার সম্পর্কে বিশ্বব্যাপী জনমত গড়ার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছি আমি"