২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউএস ওপেন জিতলেন ফেদেরার

খারাপ সময়টা তাহলে কাটিয়ে উঠলেন রজার ফেদেরার? এই বছরের প্রথম তিনটা গ্র্যান্ড স্ল্যামে শিরোপার দেখা পাননি, তারপর অলিম্পিকেও হতাশ করেছেন তিনি। তবে সেই দুঃখ ভোলার একটা উপলক্ষ তৈরি হলো এবার, সোমবার ইউএস ওপেনের ফাইনালে ব্রিটেনের অ্যান্ডি মারেকে হারিয়ে সেটা তৈরি করেছেন ফেদেরার নিজেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2008, 04:30 PM

Updated : 26 Aug 2022, 02:21 PM

নিউইয়র্ক, ০৯ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- খারাপ সময়টা তাহলে কাটিয়ে উঠলেন রজার ফেদেরার? এই বছরের প্রথম তিনটা গ্র্যান্ড স্ল্যামে শিরোপার দেখা পাননি, তারপর অলিম্পিকেও হতাশ করেছেন তিনি। তবে সেই দুঃখ ভোলার একটা উপলক্ষ তৈরি হলো এবার, সোমবার ইউএস ওপেনের ফাইনালে ব্রিটেনের অ্যান্ডি মারেকে হারিয়ে সেটা তৈরি করেছেন ফেদেরার নিজেই। ইউএস ওপেনে এটা তার টানা পঞ্চম শিরোপা। ওপেন যুগে বছর শেষের এই গ্র্যান্ড স্ল্যামে পাঁচটা করে শিরোপাই জিতেছেন আর মাত্র দুজন, জিমি কনোর্স আর পিট স্যা