২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়ন হলেই এক কোটি টাকা

দ্বিতীয় পেশাদার লিগের সেরা আটটি দলকে নিয়ে আগামী ফেব্র"য়ারিতে আয়োজন করা হবে সুপার কাপ ফুটবল। যেখানে অংশ নিয়ে দলগুলো কোনো 'পার্টিসিপেশন মানি' পাবে না ঠিকই, তবে চ্যাম্পিয়ন দলের জন্য থাকবে অবিশ্বাস্য অঙ্কের অর্থ পুরস্কার। আর সেটি এক কোটি টাকার। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনের এমনই পরিকল্পনা। মঙ্গলবার বাফুফের জরুরী কমিটির সভায় অন্য সদস্যদের তিনি নিজের এই পরিকল্পনার কথা জানিয়েছেনও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2008, 04:30 PM

Updated : 26 Aug 2022, 02:21 PM

ঢাকা, ৯ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- দ্বিতীয় পেশাদার লিগের সেরা আটটি দলকে নিয়ে আগামী ফেব্র"য়ারিতে আয়োজন করা হবে সুপার কাপ ফুটবল। যেখানে অংশ নিয়ে দলগুলো কোনো 'পার্টিসিপেশন মানি' পাবে না ঠিকই, তবে চ্যাম্পিয়ন দলের জন্য থাকবে অবিশ্বাস্য অঙ্কের অর্থ পুরস্কার। আর সেটি এক কোটি টাকার। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনের এমনই পরিকল্পনা। মঙ্গলবার বাফুফের জরুরী কমিটির সভায় অন্য সদস্যদের তিনি নিজের এই পরিকল্পনার কথা জানিয়েছেনও। সভা থেকে বেরিয়ে জরুরী কমিটির সদস্য এবং বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল জানালেন, "বি. লিগের শীর্ষ আটটি দলকে নিয়ে সুপার কাপ চালুর প্রস্তাব দিয়েছেন সভাপতি। জরুরী কমিটিও নীতিগতভাবে এটি আয়োজনের ব্যাপারে সম্মত হয়েছে। এতে অংশ নেওয়ার জন্য দলগুলোকে কোনো টাকা দেওয়া হবে না। কিন্তু চ্যাম্পিয়ন দলকে এক কোটি ও রানার্স আপকে ২৫ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা। তৃতীয় ও চতুর্থ স্থান অর্জন করা দলগুলোকেও পুরস্কৃত করা হতে পারে। যদিও এবিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।'' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২২০০ঘ.