রিও ডি জেনিরো, ৯ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- "দল ডুঙ্গার মাথা বাঁচালো"--- বিশ্বকাপ বাছাইপর্বে চিলিকে হারানোর পর ব্রাজিলের জনপ্রিয় দৈনিক ও গ্লোবো'র শিরোনাম। 'মাথা' বা চাকরি যা-ই বাঁচুক না কেন চিলির সঙ্গে জয় পাওয়ায় ডুঙ্গা এ মুহূর্তে দারুণ নির্ভার। ব্রাজিল কোচের বিশ্বাস তার দল এখন সঠিক পথেই এগোচ্ছে।
অথচ এই ম্যাচের ঠিক আগে ভীষণ চাপের মধ্যে ছিলেন তিনি। টানা তিন ম্যাচ গোলবঞ্চিত থাকা, বিশ্বকাপ বাছাইপর্বে ষষ্ঠ স্থানে নেমে যাওয়া, বাছাইপর্বে প্যারাগুয়ে ও একটি প্রীতি ম্যাচে লাতিন আমেরিকার সবচেয়ে দুর্বল দল হিসাবে পরিচিত ভেনেজুয়েলার কাছে হার, অলিম্পিকের সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার হাতে ০-৩ গোলে বিধ্বস্ত হওয়া --- সা
bdnews24