২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মারদেকা কাপের জন্য আপাতত সেরকম প্রস্তুতির পরিকল্পনা নেই

জাতীয় দলের ক্যাম্পে ডাক পেলেও কখন ক্যাম্প শুরু হচ্ছে তা এখনই বলা যাচ্ছে না। মানে বাফুফে এখনো ঠিক করতে পারেনি মারদেকা কাপের প্রস্তুতির সময়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2008, 04:46 PM

Updated : 26 Aug 2022, 02:20 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- জাতীয় দলের ক্যাম্পে ডাক পেলেও কখন ক্যাম্প শুরু হচ্ছে তা এখনই বলা যাচ্ছে না। মানে বাফুফে এখনো ঠিক করতে পারেনি মারদেকা কাপের প্রস্তুতির সময়। ক্যাম্পে ডাক পাওয়া ৩০ জনের মধ্যে দুজন ছাড়া বাকি ২৮ জনই শুক্রবার সশরীরের বাফুফে ভবনে উপস্থিত হয়ে কোচ শফিকুল ইসলাম মানিকের কাছে রিপোর্ট করেছেন। উপস্থিত হতে পারেননি রজনী কান্ত বর্মন ও আরমান আজিজ, তারা রিপোর্ট করেছেন টেলিফোনে। ফুটবলাররা রিপোর্ট করলেও প্র্যাকটিস শুরু হওয়ার দিনক্ষণ ঠিক হয়নি এখনো। জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও বাফুফে সহ সভাপতি বাদল রায় জানিয়েছেন, "ক্যাম্পের বিষয়ে এখনো আমরা সিদ্ধান্ত নিই নি। বি. লিগের ফাঁকে ফাঁকে জাতীয় দলে ডাক পাওয়াদের নিয়ে প্র্যাকটিস করানো যায় কিনা দেখছি।" আগামী ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে পেশাদার লিগের দ্বিতীয় আসর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/১৯৪৮ঘ.