ঢাকা, ৫ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা দ্বিতীয় জয় দিয়ে সিটিসেল ফুটসাল টুর্নামেন্টের সেমিফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলেছে আবাহনী লিমিটেড। শুক্রবার উডেন ফ্লোর জিমন্যাসিয়ামে তারা মামুনুল ইসলামের হ্যাটট্রিকের সুবাদে ৬-১ গোলে বিধ্বস্ত করেছে শেখ রাসেল ক্রীড়াচক্রকে। আবাহনীর বাকি তিন গোলের দুটো করেছেন সানি, অন্য গোলটা সিরাজীর। টানা দ্বিতীয় পরাজয়ে সেমিফাইনালের আশা শেষ হয়ে যাওয়া শেখ রাসেলের সান্ত্বনাসূচক গোলদাতা মোরশেদ।
'বি' গ্র"পে ব্রাদার্স ইউনিয়ন অবশ্য এক ম্যাচ জিতেই পৌঁছে গেছে শেষ চারে। মুক্তিযোদ্ধা সংসদ সরে দাঁড়ানোয় এই গ্র"পে দলের সংখ্যা দাঁড়িয়েছে তিনটি। আগের দিন মোহামেডান হারিয়েছিল ফরাশগঞ্জকে। শুক্রবার ফরাশগঞ্জকে ব্রাদার্সও ৩-২ গোলে হারিয়ে নিশ্চিত করেছে সেমিফাইনালে উত্তরণ। সেখানে তাদের সঙ্গী মোহামেডান। ফরাশগঞ্জের বিপক্ষে ব্রাদার্সের তিন গোলের দুটি করেছেন মতিউর মুন্না। অন্য গোলটা পারভেজের। ফরাশগঞ্জের দুই গোলদাতা স্বপন ও ইমন বাবু।
শুক্রবার আবাহনীর গ্র"প অর্থাৎ 'এ' গ্র"পে হানিফ প্রধানের হ্যাটট্রিকের সৌজন্যে আরামবাগকে ৪-২ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রেখেছে রহমতগঞ্জ। বিজয়ী দলের অন্য গোলটা জাহাঙ্গীরের। আরামবাগের গোল দুটো করেছেন ইমরুল ও তুর্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২২০৭ঘ.
bdnews24