ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- একদিনের ব্যবধানে আবার সব রকমের উত্তেজনা নিয়ে হাজির আবাহনী-মোহামেডান ফাইনাল। এবং যথারীতি আগে গোল করেও আবাহনী রানার্স-আপ। তাদের ৩-১ গোলে হারিয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব আব্দুর রহিম-গফুর বেলুচ স্মৃতি একদিনের প্রীতি ফুটসাল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ।
গত ১ সেপ্টেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মোহামেডান ফেডারেশনে কাপ জিতেছিল আবাহনীকে টাইব্রেকারে হারিয়ে। এবার হয়েছে উডেন ফ্লোর জিমনেসিয়ামে, তবে আবাহনী-মোহামেডানের সাবেক তারাকারা ৫ জনের দলে ভাগ হয়ে খেলেছেন ফুটসালের ফাইনাল। অনেক আগে ফুটবল ছেড়ে দিয়েছেন তারা, কিন্তু দুই ঐতিহ্যবাহী দলের জার্সি গায়ে দিয়েই যেন যৌবন ফিরে পেয়েছেন আসলাম, অমলেশ, জনি, সাব্বির, রূপু, গাউস, কায়সাররা। যৌবনের সঙ্গে ফিরেছে তাদের চিরশত্র"তাও ! ম্যাচে দু'পক্ষের খা
bdnews24