নিউ ইয়র্ক, ২৯ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- গত মৌসুমের ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের সাফল্যের অন্যতম রূপকার ছিলেন তিনি। ক্রিস্টিয়ানো রোনালদো পেয়েছেন তার স্বীকৃতিটাও। ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফার চোখে ওই টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন এই পর্তুগিজ ফরোয়ার্ড।
বৃহস্পতিবার মনাকোয় এবারের চ্যাম্পিয়নস গ্র"প পর্বের ড্র অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেওয়া হয়েছে রোনালদোর হাতে। ওই টুর্নামেন্টে আট গোল করে সেরা গোলদাতার পুরস্কার পেয়েছেন তিনি, আর বাদবাকী পুরস্কারগুলো পেয়েছে রানার্স আপ চেলসি। ফাইনালে ম্যান ইউর কাছে হেরে যাওয়া 'ব্লুজ'দের গোলরক্ষক পেত্র চেক, মিডফিল্ডার ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড আর ডিফেন্ডার জন টেরি পেয়েছেন নিজেদের বিভাগের সেরা খেলোয়াড়ের পুরস্কার।
রোনালদো আর টেরিদের দল আছে এবারের চ্যাম্পিয়নস লিগেও। বৃহস্পতিবারের ড্রতে ম্যান ইউ 'ই' গ্র"পে সঙ্গী হিসেবে পেয়েছে স্কটল্যান্ডের ক্লাব সেল্টিককে। এই গ্র"পে আরো আছে স্পেনের ভিলারিয়াল আর ডেনমার্কের অ্যালবার্গ।
আর চেলসি পড়েছে 'এ' গ্র"পে, সেখানে তাদের সঙ্গী ইতালির এএস রোমা, ফ্রান্সের বর্দু আর রুমানিয়ার সিএফআর ক্লুজ।
চ্যাম্পিয়নস লিগের গ্র"পিং:
'এ' গ্র"প : চেলসি, রোমা, বর্দু, সিএফআর ক্লুজ
'বি' গ্র"প : ইন্টার মিলান, ওয়ের্ডার ব্রেমেন, প্যানাথিনাইকোস, অ্যানর্থোসিস ফ্যামাগুস্তা
'সি' গ্র"প : বার্সেলোনা, স্পোর্টিং লিসবন, বাসেল, শাখতার দনেতস্ক
'ডি' গ্র"প : লিভারপুল, পিএসভি এইন্দহোফেন, মার্শেই, অ্যাটলেটিকো মাদ্রিদ
'ই' গ্র"প : ম্যানচেস্টার ইউনাইটেড, ভিলা রিয়াল, সেল্টিক, অ্যালবোর্গ
'এফ' গ্র"প : লিওঁ, বায়ার্ন মিউনিখ, স্টুয়া বুখারেস্ট, ফিওরেন্টিনা
'জি' গ্র"প : আর্সেনাল, পোর্তো, ফেনেরবাচে, দিনামো কিয়েভ
'এইচ' গ্র"প : রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, জেনিথ সেন্ট পিটার্সবুর্গ, বেট বরিসভ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৪৪২ ঘ.
bdnews24