ঢাকা, আগস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- আবাহনী লিমিটেডের বিপক্ষে প্রথম সেমিফাইনালে খেলবে ফরাশগঞ্জ ! সেমিফাইনালে শেষের দলটিকে বড় বেমানান মনে হলেও গতবারের বি. লিগ চ্যাম্পিয়নরা বড় প্রতিপক্ষ হিসেবেই মূল্যায়ন করছে !
সবই বিস্ময়কর মনে হচ্ছে ? আসলে বড় টুর্নামেন্টের সেমিফাইনালে সেই চিরপরিচিত নামগুলো নেই এবার। মুক্তিযোদ্ধা, শেখ রাসেল কিংবা ব্রাদার্স বিদায় নিয়েছে সিটিসেল ফেডারেশন কাপের সেমিফাইনালেরর আগেই। সেই জায়গায় ফরাশগঞ্জের আত্মপ্রকাশ ঘটেছে যোগ্যতর দল হিসেবই। যারা গ্র"প পর্বে মুক্তিযোদ্ধাকে (যদিও অনেক বিবর্ণ) হারায়, যারা ধারাবাহিকভাবে ভাল খেলে সর্বোচ্চ ৯ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে আরামবাগকে হারাতে পারে তাদেরকে সমীহ না করে ভুল করতে চায় না আবাহনী। আবাহনীর সমীহ জাগানো এই ম্যাচটি শুক্রবার বিকেল ৫ টায় শুরু হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।
আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রূপু তাই রাখডাক না করেই বলে ফেলেছেন, "ফরাশগঞ্জ অবশ্যই ভাল দল। নিজেদের যোগ্যতা দিয়ে টানা ভাল খেলে তারা এ পর্যন্ত এসেছে।" তাদের সেমিফাইনালে তুলে নেওয়ার পেছনে বড় ভূমিকা রেখেছেন এনামুল চার ম্যাচে ৫ গোল করে। মুক্তিযোদ্ধা ছেড়ে আরামবাগে গিয়েই এবার দুর্দান্ত খেলছেন এই স্ট্রাইকার। তার দুই গোলেই কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে আরামবাগকে। বড় কথা হচ্ছে, পুরো দলটি এক ছন্দে খেলে যাচ্ছে ফেডারেশন কাপ।
সেখানেই আবাহনীর ভয়। গ্র"পে চট্টগ্রাম মোহামেডানের বিপক্ষে তাদের ছন্দপতন হয়েছে, ঘানার স্ট্রাইকার পমির খেলা দেখেও তারা সন্তুষ্ট নয়। লাল কার্ডের জন্য এ ম্যাচও মিস করবেন আবাহনী অধিনায়ক নজরুল। কোয়র্টার ফাইনালে শেখ রাসেলের বিপক্ষে শুরুতে গোল করেও মাঠে নিজেদের সেরাটা দেখাতে পারেনি আকাশী-হলুদরা। এসব অস্বস্তির পরও বড় সম্পদ নিজেদের আত্মবিশ্বাস এবং ঐতিহ্য। তাই রূপু বলতে পারছেন, "ফরাশগঞ্জ ভাল খেলছে কিন্তু আমরাও তো নিজেদের কৌশল নিয়ে মাঠে নামবো। নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে ফাইনালে উঠতে আমাদের কোনো সমস্যা হবে না আশাকরি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১৩৫ঘ.
bdnews24