২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিকশ্চারে প্রশ্নবিদ্ধ ফেডারেশন কাপ

হাস্যকর ফিকশ্চারে প্রশ্নবিদ্ধ সিটিসেল ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্ট। পুরো ফুটবল বিশ্বে যেখানে গ্র"প পর্যায়ের শেষ ম্যাচ একই সময়ে হওয়াটা প্রায় প্রতিষ্ঠিত নিয়ম সেখানে বাফুফে একটা ম্যাচ শেষ হওয়ার পর অন্য ম্যাচ শুরু করে জন্ম দিয়েছে বিতর্কের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2008, 04:22 PM

Updated : 26 Aug 2022, 02:17 PM

ঢাকা, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- হাস্যকর ফিকশ্চারে প্রশ্নবিদ্ধ সিটিসেল ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্ট। পুরো ফুটবল বিশ্বে যেখানে গ্র"প পর্যায়ের শেষ ম্যাচ একই সময়ে হওয়াটা প্রায় প্রতিষ্ঠিত নিয়ম সেখানে বাফুফে একটা ম্যাচ শেষ হওয়ার পর অন্য ম্যাচ শুরু করে জন্ম দিয়েছে বিতর্কের। গত ২৩ আগস্ট "এ" গ্র"পের শেষ দিনের গাজীপুর স্টেডিয়ামে ৪টা থেকে শুরু হয়েছিল খুলনা আবাহনী-ওয়ান্ডারার্সের ম্যাচ। সেখান থেকে ওয়ান্ডারার্সের হেরে যাওয়ার খবর আসার পর সন্ধ্যা ৬টা থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়া ফরাশগঞ্জ-মুক্তিযোদ্ধার ম্যাচটি নিছক আনুষ্ঠানিকতায় পর্যবসিত হয়। কারণ মুক্তিযোদ্ধা জেনে গেছে, এই ম্যাচের হারও তাদের কোয়ার্টার ফাইনাল ঠেকাতে পারবে না। ২৪ আগস্টও "সি" গ্র"পে ঘটেছে একই ধরনের ঘটনা। গাজীপুরে বিকেএসপির জয়ের খবরে ব্রাদার্স কোয়ার্টার ফাইনালে ওঠার জন্য ন্যূনতম ড্রয়ের টার্গেট ঠিক করতে পেরেছিল। যদিও তারা ওই ম্যাচে শেখ রাসেলের কাছে হেরে বিদায় নিয়েছে। কিন্তু দুটো ম্যাচ একসঙ্গে শুরু হলে কোনো পক্ষই জয় ছাড়া অন্য কোনো টার্গেট ঠিক করার সুযোগ পেতো না। একসঙ্গে শুরু হলে মুক্তিযোদ্ধার মাঠে নামার আগে কোয়ার্টার ফাইনালে ওঠার সুযোগ থাকতো না। সেটা না হওয়ায় গাজীপুরে হেরে যাওয়া দল দুটো কিন্তু এখন প্রশ্ন তুলতে পারে তাদের বঞ্চিত করা হয়েছে বলে। ফেডারেশন কাপের বাইলজ ও ফিকশ্চার কমিটির চেয়ারম্যান ফজলুর রহমান বাবুল এ ব্যাপারে বলেছেন, "এরকম অবস্থা হবে আমরা আগে বুঝিনি। গাজীপুরে ফ্লাডলাইট থাকলে দুটো ম্যাচই একসঙ্গে শুরু করা যেতো।" এটা আসলে আগে বোঝার ব্যাপার নয়, বিশ্বকাপ ফুটবল থেকে শুরু করে বিভিন্ন টুর্নামেন্টেও গ্র"পের শেষদিনের ম্যাচগুলো একই সময়ে ভিন্ন ভেন্যুতে শুরু হওয়াটাই অলিখিত নিয়ম হয়ে গেছে। এতে করে কেউ বাড়তি সুবিধাও পায় না এবং পাতানো খেলারও সুযোগ কমে যায়। তাই ফ্লাইডলাইটবিহীন গাজীপুরে যে সময়ে খেলা শুরু হয়েছিল বঙ্গবন্ধুতেও একই সময়ে শুরু হলে কোনো বিতর্কের সুযোগ থাকতো না। বাবুলের দাবি, "আমরা আগে ফিকশ্চার চূড়ান্ত করেছিলাম বলে আর পরিবর্তন করা যায়নি।" অবশ্য ফিকশ্চার পরিবর্তন করতে চাওয়ার দাবির সত্যতা মেলেনি। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন নির্দ্বিধায় ব্যাপারটিকে নিজেদের ভুল হিসেবে স্বীকার করে নিয়েছেন। তিনি বলেছেন, "সামনে রমজানের কথা মাথায় রেখে তাড়াহুড়ো করে ফিকশ্চার করায় এই ভুলটা হয়েছে। এটা একটা শিক্ষা, মানুষই-তো ভুল থেকে শেখে। আমি নিশ্চয়তা দিচ্ছি, ভবিষ্যতে আর এই ভুল হবে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/১৯৩৫ঘ.