২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিভে গেল অলিম্পিকের মশাল

শুরুর মতো শেষটাও হলো আতশবাজির আলো দিয়েই। কিন্তু ৮ই আগস্ট বার্ডস নেস্ট স্টেডিয়ামের আকাশ আলো করে জ্বলা আতশবাজি যেমন আনন্দ ছড়িয়েছিল, রোববার যেন ছড়ালো ততটাই বিষাদ। পদক জয়ের লড়াইয়ে স্বাগতিক চীন শীর্ষস্থান পাওয়ার পরও মনে হলো না এটা চীনের বিজয় উৎসব। সারা বিশ্বের সব ক্রীড়াবিদদের মিলনমেলা বেইজিং অলিম্পিক যে শেষ হয়ে গেল এদিন!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2008, 04:05 PM

Updated : 26 Aug 2022, 02:17 PM

বেইজিং, ২৪ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুরুর মতো শেষটাও হলো আতশবাজির আলো দিয়েই। কিন্তু ৮ই আগস্ট বার্ডস নেস্ট স্টেডিয়ামের আকাশ আলো করে জ্বলা আতশবাজি যেমন আনন্দ ছড়িয়েছিল, রোববার যেন ছড়ালো ততটাই বিষাদ। পদক জয়ের লড়াইয়ে স্বাগতিক চীন শীর্ষস্থান পাওয়ার পরও মনে হলো না এটা চীনের বিজয় উৎসব। সারা বিশ্বের সব ক্রীড়াবিদদের মিলনমেলা বেইজিং অলিম্পিক যে শেষ হয়ে গেল এদিন! আগামী ২০১২ সালের অলিম্পিকের আয়োজক লন্ডনের মেয়র বরিস জনসনের হাতে অলিম্পিকের পতাকা তুলে দিয়ে রোববার আনুষ্ঠানিকভাবে বেইজিং থেকে অলিম্পিককে বিদায় জানিয়েছেন চীনা রাজধানীর মেয়র গুও জিনলং। আর এরপর আইওসির সভাপতি জ্যাক রগ সবাইকে ধন্যবাদ জানিয়ে সমাপ্তি ঘোষণা করেছেন বেইজিং অলিম্পিকের, নিভে গেছে অলিম্পিকের মশাল। সমাপনী অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল চীনের জন্য বিজয়োৎসব। ইতিহাসে এই প্রথম বারের মতো পদক তালিকার শীর্ষে থেকে অলিম্পিক শেষ করেছে তারা। সবমিলিয়ে ৫১টি সোনাসহ পেয়েছে ১০০টি পদক। নিকটতম প্রতিদ্বন্দ্বী, গত তিন অলিম্পিকের সেরা দল যুক্তরাষ্ট্র ৩৬টি সোনাসহ পেয়েছে মোট ১১০টি পদক। কিন্তু শুধু সেটাই নয়, সব রকমের বিরুদ্ধ প্রচারণাকে জয় করে সাফল্যের সঙ্গে অলিম্পিকের আয়োজন সম্পন্ন করতে পারাটাও এক বিশাল সাফল্য চীনাদের জন্য। তিব্বতের মানবাধিকার, সংবাদ মাধ্যমের স্বাধীনতা, পরিবেশ দূষণ, এমনকি অলিম্পিকের অংশগ্রহণকারীদের বয়স কত কী নিয়েই যে আপত্তি তুলেছিল পশ্চিমারা। সব আপত্তিকে বুড়ো আঙুল দেখিয়ে সাফল্যের সঙ্গেই শেষ হয়েছে অলিম্পিকের আসর। কিন্তু বিশ্বখ্যাত চীনা চিত্রপরিচালক ঝ্যাং ইমু তার সমাপনী অনুষ্ঠানের পরিকল্পনাতেও রেখেছেন শুরুর মতোই চমক। তাতে চীনের সাফল্যের গল্প ছিল বটে, কিন্তু তারচেয়েও বেশি করে যেন ছিল বিদায়ের সুর। ছিল আগমনী গানও