ঢাকা, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- প্রাইম ব্যাংক আইটিফ এশিয়ান টেনিস চ্যাম্পিয়নশিপের (অনূর্ধ্ব-১৪) বালিকা এককের শিরোপা জিতেছেন কোরিয়ার জাং সো হি। বালক দ্বৈতের শিরোপা জিতেছে মালয়েশিয়ার মারজুকি-রাজ্জাক জুটি।
শনিবার রমনা টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত প্রতিযোগিতার বালিকা এককের ফাইনালে কোরিয়ার জাং সো হি ৬-২ ও ৬-৩ গেমে একই দেশের চোই জি হি'কে হারিয়ে শিরোপা জিতেছেন। বালক দ্বৈতের ফাইনালে মালয়েশিয়ার মারজুকি ও আব্দুল রাজ্জাক জুটি ৭-৬ ও ৬-৩ গেমে কোরিয়ার সুং হাইয়ুন ও গুয়াং ঊন জুটিকে হারিয়ে শিরোপা জিতেছে। রোববার অনুষ্ঠিত হবে বালক বিভাগের ফাইনাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২২৩১ঘ.
bdnews24