২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীর্ষে থাকা নিশ্চিত হলো চীনের

বেইজিংয়ের বার্ডস নেস্ট স্টেডিয়ামে শনিবারের দিনটা শুরু হয়েছিল আফ্রিকার জন্য হতাশা দিয়ে। তবে ফুটবলের ফাইনালে আর্জেন্টিনার কাছে নাইজেরিয়ার হারের সেই দু:খ বিকেলে ভুলিয়ে দিয়েছেন মাঝারি আর দূরপাল্লার দৌড়বিদরা। ট্র্যাক থেকে তারা তুলে নিয়েছেন চারটি সোনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2008, 04:16 PM

Updated : 26 Aug 2022, 02:16 PM

বেইজিং, ২৩ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেইজিংয়ের বার্ডস নেস্ট স্টেডিয়ামে শনিবারের দিনটা শুরু হয়েছিল আফ্রিকার জন্য হতাশা দিয়ে। তবে ফুটবলের ফাইনালে আর্জেন্টিনার কাছে নাইজেরিয়ার হারের সেই দু:খ বিকেলে ভুলিয়ে দিয়েছেন মাঝারি আর দূরপাল্লার দৌড়বিদরা। ট্র্যাক থেকে তারা তুলে নিয়েছেন চারটি সোনা। সোনা জয়ের লড়াইয়ে স্বাগতিক চীনই যে এগিয়ে থাকছে শেষ পর্যন্ত সেটা নিশ্চিত হয়ে গেছে শনিবার। রোববার শেষ দিনে বাকি থাকছে মোটে ১২টি সোনার লড়াই, তার আগে ৪৯টি সোনা নিয়ে শীর্ষে আছে তারা। নিকটতম প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র পেয়েছে ৩৪টি। আর এদিন গ্রেট ব্রিটেনকে টপকে তৃতীয় স্থানে উঠে আসা রাশিয়ার সংগ্রহ ২১টি সোনার পদক। শনিবারের দিনটাকে অবশ্য মনে রাখতে হবে অন্য কারণেও। সেটা না হলেই হয়তো খুশি হতো আইওসি। কারণ এদিন আক্ষরিক অর্থেই কলঙ্কিত হয়েছে অলিম্পিক