২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরাশগঞ্জের কাছে হেরেও কোয়ার্টার ফাইনালে মুক্তিযোদ্ধা

নিজেদের ম্যাচ শুরুর আগেই গাজীপুরের সুখবর পেয়ে কোয়ার্টার ফাইনালে ওঠা নিশ্চিত হয়ে যায় মুক্তিযোদ্ধার। সেটা তাদের এমন তৃপ্ত করেছিল যে সেই ঢেঁকুর তুলতে তুলতেই তারা নিজেদের শেষ গ্র"প ম্যাচে ফরাশগঞ্জের কাছে হেরে গেছে ০-২ গোলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2008, 03:48 PM

Updated : 26 Aug 2022, 02:16 PM

ঢাকা, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- নিজেদের ম্যাচ শুরুর আগেই গাজীপুরের সুখবর পেয়ে কোয়ার্টার ফাইনালে ওঠা নিশ্চিত হয়ে যায় মুক্তিযোদ্ধার। সেটা তাদের এমন তৃপ্ত করেছিল যে সেই ঢেঁকুর তুলতে তুলতেই তারা নিজেদের শেষ গ্র"প ম্যাচে ফরাশগঞ্জের কাছে হেরে গেছে ০-২ গোলে। "এ" গ্র"প থেকে ফরাশগঞ্জ আগেই নিশ্চিত করে ফেলেছিল কোয়ার্টার ফাইনাল। গ্র"প রানার্স আপ হওয়ার লড়াইটা চলছিল মুক্তিযোদ্ধা ও ওয়ান্ডারার্সের মধ্যে। মুক্তিযোদ্ধার ক্ষেত্রে শর্ত ছিল ফরাশগঞ্জের সঙ্গে তাদের ন্যূনতম ড্র করতে হবে, আর খুলনা আবাহনীর বিপক্ষে ওয়ান্ডারার্সকে জিততেই হবে। সে জায়গায় গাজীপুরে অবিশ্বাস্যভাবে খুলনা আবাহনীর কাছে ০-১ গোলে হেরে যায় ওয়ান্ডারার্স, আর তাতে ফরাশগঞ্জের বিপক্ষে মাঠে নামার আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে যায় মুক্তিযোদ্ধার। তারপরই মাঠে নেমে ফরাশগঞ্জের কাছে ২-০ গোলে হেরে যায় তারা। মানে ঠিক নিজেদের পারফরম্যান্সে নয়, গ্র"প সঙ্গীর ব্যর্থতায় ৪ পয়েন্ট পেয়েও মুক্তিযোদ্ধা শেষ আটে ! এখন কোয়ার্টার ফাইনাল লাইন-আপ দাঁড়িয়েছে "এ" গ্র"পের চ্যাম্পিয়ন ফরাশগঞ্জ ২৫ আগস্ট খেলবে"ডি" গ্র"পের রানার্স আপ আরামবাগের সঙ্গে। ২৬ আগস্ট দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে "ডি" গ্র"প চ্যাম্পিয়ন ঢাকা মোহামেডান মুখোমুখি হবে "এ" গ্র"প রানার্স-আপ মুক্তিযোদ্ধার। রোববার "সি" গ্র"পের শেষ দুটো ম্যাচ হওয়ার পর অন্য দুই কোয়ার্টার ফাইনালের লাইন-আপ চূড়ান্ত হবে। বিকেল ৪ টায় শুরু হওয়া গাজীপুর স্টেডিয়ামের ম্যাচে ৫৭ মিনিটে ওয়ান্ডারার্সের স্বপ্ন ভেঙ্গে দেওয়া গোলটি করেছেন খুলনা আবাহনীর তারিকুল। ফলে ৩ পয়েন্ট নিয়ে "এ" গ্র"পে তৃতীয় হয়েছে খুলনা আবাহনী আর ওয়ান্ডারার্স বিদায় নিয়েছে মাত্র ১ পয়েন্ট নিয়ে। এই ম্যাচের পর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৬ টা থেকে শুরু ফরাশগঞ্জ-মুক্তিযোদ্ধার ম্যাচটি পুরোপুরি অনর্থক আনুষ্ঠানিকতায় রূপ নেয়। তারপরও প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। কিন্তু ৯ মিনিটের মাথায় দুর্ভাগ্যের শিকার হয়ে গোল হজম করে মুক্তিযোদ্ধা। ফরাশগঞ্জের কবিরের গড়ানো শটটি তাদের ডিফেন্ডারের বিপুলের পায়ে না লাগলে হয়তো গোলরক্ষক নিজাম মজুমদারের হাতেই পৌঁছাত বল। এরপর প্রথমার্ধেই মুক্তিযোদ্ধার স্ট্রাইকার কাঞ্চন তিন-তিনটি সহজ সুযোগ নষ্ট করেছেন। মুক্তিযোদ্ধার গোল শোধের এসব চেষ্টা ব্যর্থ হওয়ার পর ৮৩ মিনিটে এনামুল দ্বিতীয় গোল করে নিশ্চিত করেন ফরাশগঞ্জের জয়। তিনটি জয় থেকে সর্বোচ্চ ৯ পয়েন্ট নিয়ে ফরাশগঞ্জ গ্র"প চ্যাম্পিয়ন হয়ে এখন তুলনামূলক সহজ প্রতিপক্ষ আরামবাগকে পাচ্ছে কোয়ার্টার ফাইনালে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১৪০ঘ.