বেইজিং, ২৩ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অলিম্পিক হকির শিরোপা পুনরুদ্ধার করেছে জার্মানি। শনিবার ফাইনালে স্পেনকে ১-০ গোলে হারিয়েছে তারা।
এর আগে নেদারল্যান্ডসকে ৬-২ গোলে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
ফাইনাল ম্যাচের ১৬ মিনিটে পেনাল্টি কর্নার থেকে একমাত্র গোলটি করেছেন ক্রিস্টোফার জেলার। সেমিফাইনালে বিশ্ব র্যাংকিংয়ের এক নম্বরে থাকা অস্ট্রেলিয়াকে হারিয়ে দেওয়া স্প্যানিশরা আর ওই গোল শোধ করতে পারেনি শেষ পর্যন্ত।
১৯৯২ সালের বার্সেলোনা অলিম্পিকে সোনা জয়ী জার্মানরা গতবার এথেন্সে জিতেছিল ব্রোঞ্জ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/ ২০২৩ ঘ.
bdnews24