২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হেসেখেলে ব্রোঞ্জ জিতল ব্রাজিল

বিশ্বকাপে যারা পাঁচবারের চ্যাম্পিয়ন, তাদের কাছে অলিম্পিকের একটা ব্রোঞ্জ সামান্য একটা ব্যাপার। ব্রাজিল ভক্তদের জন্যও ব্রোঞ্জ পাওয়া এমন কোনো খুশির খবর নয়। কিন্তু সেটা না পাওয়ার চেয়ে তো পাওয়াটা ভালো। ব্রাজিল দলের খেলোয়াড়রা এরকম মনে করেছে বলেই শুক্রবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বেলজিয়ামকে দাঁড়াতেই দেয়নি তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2008, 01:42 PM

Updated : 26 Aug 2022, 02:16 PM

সাংহাই, ২২ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বিশ্বকাপে যারা পাঁচবারের চ্যাম্পিয়ন, তাদের কাছে অলিম্পিকের একটা ব্রোঞ্জ সামান্য একটা ব্যাপার। ব্রাজিল ভক্তদের জন্যও ব্রোঞ্জ পাওয়া এমন কোনো খুশির খবর নয়। কিন্তু সেটা না পাওয়ার চেয়ে তো পাওয়াটা ভালো। ব্রাজিল দলের খেলোয়াড়রা এরকম মনে করেছে বলেই শুক্রবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বেলজিয়ামকে দাঁড়াতেই দেয়নি তারা। তাই জয় এসেছে সহজেই, ৩-০ গোলের ব্যবধানে। জো করেছেন দুই গোল, অন্যটি ডিয়েগোর। ২৭ মিনিটে ডানদিক থেকে রাফিনহার করা ক্রসে চমৎকারভাবে পা লাগিয়ে ডিয়েগো করেন প্রথম গোল। বেলজিয়ান ডিফেন্ডার টম ডি মুল তার সঙ্গে লেগেই ছিলেন, কিন্তু তারপরও তিনি যেভাবে গোলের জায়গা বের করেছেন সেটা অবশ্যই প্রশংসার। প্রথমার্ধের ইনজুরি টাইমে জো তার প্রথম গোলটি করেন বেলজিয়ান গোলরক্ষক একটা বল ঠিকমতো ফেরাতে না পারায়। র‌্যামিরেজের শটটা গোলরক্ষকের গায়ে লেগে ফাঁকা গোলমুখে এসে পড়লে এই দীর্ঘদেহী স্ট্রাইকার হেডে বল জড়িয়ে দেন জালে। আর ম্যাচের একেবারে শেষ মুহূর্তে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করে তিনি নিশ্চিত করেন ব্রাজিলের ব্রোঞ্জ। অলিম্পিকে একবারও সোনা পায়নি ব্রাজিল। তাই এবার রোনালদিনহোর নেতৃত্বে একটা সুগঠিত দল নিয়েই এসেছিল। সেমিফাইনাল পর্যন্ত এসেছিল মসৃণ গতিতেই, কিন্তু সেখানে চিরশত্র" আর্জেন্টিনার সামনে দাঁড়াতেই পারেনি তারা। তাই এবারও ফিরতে হচেছ সোনা না পাওয়ার বেদনা নিয়ে। আর আর্জেন্টিনা দাঁড়িয়ে টানা দ্বিতীয় বারের মতো সোনা জয়ের দোরগোড়ায়। শনিবার বাংলাদেশ সময় সকাল ১০টায় নাইজেরিয়ার সঙ্গে ফাইনাল খেলবে তারা। প্রসঙ্গত, ১৯৯৬ সালে আটলান্টায় এই নাইজেরিয়াই আর্জেন্টিনাকে সোনাবঞ্চিত করেছিল। আর সেবারও ব্রাজিল পেয়েছিল ব্রোঞ্জ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএম/১৯৩০ঘ.