বেইজিং, ২১ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ট্র্যাকের মতো ট্র্যাকের বাইরেও এক অনন্য চরিত্র উসাইন বোল্ট। কাল্পনিক ধনুক থেকে তীর ছোড়া, বিচিত্র নাচ, মাথার ওপরে বিচিত্রভাবে হাত ঘোরানো --- দৌড় শুরুর আগে-পরে অদ্ভূত সব ভঙ্গি করে দর্শকদের আনন্দ দেয়ায় তার জুড়ি মেলা ভার। অথচ এবারের অলিম্পিকে বিশ্ব রেকর্ড গড়ে ১০০ ও ২০০ মিটারের 'ডাবল' জয়ী বোল্টের আচরণ মোটেও পছন্দ নয় জ্যাক রগের। বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোকে দেয়া এক সাক্ষাতকারে সেজন্য তার কড়া সমালোচনা করেছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) প্রধান।
শনিবার ৯.৬৯ সেকেন্ডের নতুন বিশ্ব রেকর্ড গড়ে ১০০ মিটার জয়ের ঠিক আগে বুকে চাপড় মেরেছিলেন বোল্ট। এই আচরণের সমালোচনা করে রগের মন্তব্য, "আমি মনে তার আরো বেশি সম্মান দেখানো উচিৎ। তার উচিৎ অন্যদের সঙ্গে করমর্দন করা, অন্যদের জড়িয়ে ধরা। ১০০ মিটারের সময় সে যেমন আচরণ করেছে তেমনটা করা ঠিক হয়নি। সে অন্যভাবেও জয় উদযাপন করতে পারতো। তার আচরণে 'পারলে আমাকে ধরো' প্রকাশভঙ্গিটাই যেন ফুটে উঠছিল। এটা কেউ করতে পারে না।"
অবশ্য সমালোচনা করলেও রগের ধারণা বৃহস্পতিবার ২২ বছর পূর্ণ করা বোল্টের এখনো পরিণতিবোধ আসেনি, "তাকে আরো পরিণত হতে হবে। তার আনন্দটা আমি বুঝতে পারছি। ভুলে যাবেন না সে এখনো একজন তরুণ। এক দিন বোল্ট ব্যাপারটা বুঝতে পারবে। নিঃসন্দেহে সে একজন অসাধারণ অ্যাথলেট।"
সমালোচনার পাশাপাশি মাইকেল জনসনের দীর্ঘ এক যুগ ধরে টিকে থাকা ২০০ মিটারের রেকর্ড ভেঙ্গে দেয়া বোল্টের প্রশংসাও কম করেননি রগ। আইওসি প্রধানের বিশ্বাস বার্লিন অলিম্পিকে চারটি সোনা জিতে ইতিহাস সৃষ্টি করা 'গ্রেট' জেসি ওয়েন্সের পাশে বসার ক্ষমতাও তার আছে, "
bdnews24