বেইজিং, ২০ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- বেইজিং অলিম্পিকে চীনের অগ্রযাত্রার ছাপ পড়েছে হকিতেও। মেয়েদের হকিতে গতবারের সোনাজয়ী জার্মানিকে চমকে দিয়ে ফাইনালে উঠে গেছে চীনের মেয়েরা। সেখানে তাদের সঙ্গে দেখা হবে নেদারল্যান্ডসের।
বুধবার প্রথম সেমিফাইনালে জার্মানিকে ৩-২ গোলে হারিয়েছে স্বাগতিকরা। আর দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে নেদারল্যান্ডস জিতেছে ৫-২ গোলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২২১৫ ঘ.
bdnews24