ঢাকা, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- অ্যাথলেটিকসের নির্বাচনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকার একটি আদালত। তার মানে আগামী বৃহস্পতিবার হচ্ছে না এই নির্বাচন।
কামরুন্নাহার লিপির আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার ঢাকা জেলা জজ আদালত অ্যাথলেটিকস ফেডারেশন নির্বাচনের ওপর স্থগিতাদেশ জারি করে। নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফারুকুল ইসলামের নির্বাচন করার বৈধতা চ্যালেঞ্জ করেছেন লিপি।
আগামী ২৫ আগস্ট এ বিষয়ে শুনানি হবে আদালতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২১০৭ঘ.
bdnews24