ঢাকা, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- প্রথম ম্যাচে শেখ রাসেলকে হারিয়ে দেওয়া বিকেএসপি এবার গোলশূন্য ড্র করেছে ব্রাদার্সের সঙ্গে। ঠিক পরের ম্যাচে শেখ রাসেল ২-০ গোলে ভিক্টোরিয়াকে হারিয়ে জমিয়ে তুলেছে "সি" গ্র"পের প্রতিদ্বন্ধিতা। দুই ম্যাচ থেকে ৪ পয়েন্ট করে নিয়ে শীর্ষে আছে বিকেএসপি ও ব্রাদার্স ইউনিয়ন। ৩ পয়েন্ট নিয়ে তাদের পেছনে আছে শেখ রাসেল ক্রীড়া চক্র। তাই "সি" গ্র"পের কোয়ার্টার ফাইনালিস্টের নাম জানার জন্য ব্রাদার্স-শেখ রাসেল ও বিকেসপি-ভিক্টোরিয়া ম্যাচ দুটির জন্য অপেক্ষা করতে হবে।
ওদিকে গাজীপুরে অনুষ্ঠিত "এ" গ্র"পের খেলায় ফরাশগঞ্জ ১-০ গোলে ঢাকা ওয়ান্ডারার্সকে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে সিটিসেল ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে উঠে গেছে।
বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেএসপির কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে ব্রাদার্স। তাদের পক্ষ থেকে গোলের জন্য মরীয়া চেষ্টা থাকলেও বিকেএসপির ডিফেন্সে গিয়ে সব আক্রমণ এলোমেলো হয়ে যায়। তার মধ্যেও বিশেষভাবে বলতে হবে, ৭২ মিনিটে আব্দুল্লাহ পারভেজের নেওয়া শটটি যা পোস্ট ঘেঁেষ বাইরে চলে যায়।
তার আগে ৬৩ মিনিটে অবশ্য বিকেএসপির প্রণবের বাঁক খাওয়ানো দুর্দান্ত শট কর্ণারের বিনিময়ে সেভ করেন ব্রাদার্সের গোলরক্ষক জিয়া। সেই কর্ণার থেকে প্রণব আবারো শট নিলে প্রতিহত করেন এই গোলরক্ষক।
এই ম্যাচে গোল না হলেও পরের ম্যাচে শেখ রাসেল গোলের মুখ দেখেছে। বিকেএসপির কাছে ১-০ গোলে প্রথম ম্যাচ হারার পর শেখ রাসেলকে এই ম্যাচে ৪১ মিনিটে প্রথম গোল উপহার দিয়েছেন আলফাজ। প্রথম ম্যাচে অজস্র গোল মিস করা টোয়াটি ইউনেস ৬৭ মিনিটে দ্বিতীয় গোল করে শেখ রাসেলকে পুরো ৩ পয়েন্ট উপহার দিয়েছেন।
গাজীপুরের ম্যাচে ফরাশগঞ্জ ১-০ গোলে হারিয়েছে ঢাকা ওয়ান্ডারার্সকে। ৬৭ মিনিটে কোয়ার্টার ফাইনালে তুলে দেওয়া গোলটি করেছেন এনামুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২১৪৫ঘ.
bdnews24