ঢাকা, আগস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- যে ম্যাচ তিন-চার গোলে জেতার কথা সেই ম্যাচে মুক্তিযোদ্ধা ১-০ গোলে হারিয়েছে খুলনা আবাহনীকে। আর এই মহামূল্য গোলটি করেছেন রোকনুজ্জামান কাঞ্চন। এই জয়ে তারা ৪ পয়েন্ট নিয়ে এখন "এ" গ্র"পের শীর্ষে।
দিনের অন্য ম্যাচে আরামবাগও ১-০ গোলে হারিয়েছে সানরাইজ ক্রীড়াচক্রকে। সুবাদে "ডি" গ্র"প থেকে ৬ পয়েন্ট নিয়ে আরামবাগ উঠে গেছে কোয়ার্টার ফাইনালে, সেখানে তাদের সঙ্গী ঢাকা মোহামেডান।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ম্যাচে মুক্তিযোদ্ধার আধিপত্য থাকলেও গোলের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিলেন নোয়াকানা। কোনোভাবেই যেন গোলপোস্ট দেখতে পারছিলেন না এই নাইজেরিয়ান। যেন গোল মিসের মহড়ায় নেমেছিলেন তিনি। তারই একটা মিসের সুযোগ নিয়ে গোল করেছেন কাঞ্চন। ৫১ মিনিটে আসিফের ক্রসে নোয়াকানা মাথা ছোঁয়াতে ব্যর্থ হলে তা ফাঁকায় দাঁড়ানো কাঞ্চনের পায়ে এসে পড়লে তিনি বল পাঠিয়ে দেন খুলনা আবাহনীর জালে।
গাজীপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত "ডি" গ্র"পের খেলায় আরামবাগ প্রথম ম্যাচের ছন্দ খুঁজে পায়নি সানরাইজের সামনে। প্রথম বিভাগের এই দলটিই হয়ে গেছে বি. লিগের দলটির জন্য বড় প্রতিপক্ষ। তারা অবশ্য শেষপর্যন্ত বন্ধ রাখতে পারেনি গোলমুখ। ৮৫ মিনিটে তা খুলে দেন তুর্য, তার এই গোলেই আরামবাগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২০৫ঘ.
bdnews24