ঢাকা, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- বাফুফে সভাপতির প্রতিশ্র"তি অনুযায়ী সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ব্যর্থতার তদন্ত রিপোর্ট সংক্ষেপিত আকারে আলোর মুখ দেখেছে। তাতে জাতীয় দলের সঙ্গে জড়িত সবাইকে কমবেশি দায়ী করা হলেও বিশেষভাবে এসেছে অধিনায়ক, সহ-অধিনায়ক, তিন ফুটবলার এবং কোচের নাম।
নেতৃত্বের ব্যর্থতার জন্য সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের অধিনায়ক আমিনুলকে অধিনায়কত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অসহযোগিতার দায় চাপানো হয়েছে হাসান আল মামুন, আরমান আজিজ ও জাহিদ হাসান এমিলির ঘাড়ে, এজন্য তাদের সতর্ক করা হয়েছে। আর বিদায় নেওয়া কোচ আবু ইউসুফের বিভিন্ন ব্যর্থতার কথা তুলে ধরা হয়েছে রিপোর্টে। সোমবার সংবাদ সম্মেলনে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বাদল রায়, বাফুফের সিনিয়র সহ সভাপতি সালাম মুর্শেদী এই রিপোর্ট নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন।
গত ১৮ জুন গঠিত তিন সদস্যের তদন্ত কমিটির তদন্তে বেরিয়ে এসেছে আমিনুল হক অধিনায়ক হিসেবে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। তিনি দলকে দলবদ্ধ ও সুশৃঙ্খল রাখতে ব্যর্থ হয়েছেন। এজন্য তার অধিনায়কত্ব কেড়ে নিয়েছে বাফুফে। পাশাপাশি অসহযোগিতার জন্য সহ অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য্যকেও সতর্ক করে দেওয়া হয়েছে। এছাড়া প্রশিক্ষণ ও টুর্নামেন্ট চলাকালীন উদাসীন থাকার অপরাধে দায়ী করা হয়েছে হাসান আল মামুন, আরমান আজিজ ও জাহিদ হাসান এমিলিকে। জাতীয় দলে নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন না করায় এই তিন ফুটবলারকেও সতর্ক করা হয়েছে।
তদন্তে দলের ব্যর্থতার জন্য ব্যাপকভাবে দায়ী করা হয়েছে কোচ আবু ইউসুফকে। তার ব্যর্থতার জায়গাগুলো হচ্ছে, দেড়মাস প্রশিক্ষণের পর জাতীয় দলকে অভিষ্টমানে তুলে নিতে না পারা, দলীয় শৃঙ্খল ভঙ্গের পরও কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো সমঝোতা করে চলা, দলকে একতাবদ্ধ করতে না পারা, দলকে ৯০ মিনিট খেলার জন্য উপযোগী করতে ব্যর্থ হওয়া। এছাড়া দলনেতা, ম্যানেজার ও অন্যান্যদের বিরুদ্ধে অযাচিত বক্তব্য দিয়ে কোড অব কন্ডাক্ট ভঙ্গের দায়ও তাকে মাথায় নিতে হবে। তদন্তে বেরিয়ে এসেছে মজার এক তথ্য, টুর্নামেন্টে ফল খারাপ হওয়ার পর তিনি জাতীয় দল গঠনে কর্মকর্তাদের চাপ প্রয়োগের দোহাই দিতে শুরু করেছেন।
এছাড়া দলের সার্বিক ব্যর্থতার জন্য বিগত কমিটির উদাসীনতার ব্যাপারটিও তদন্ত রিপোর্টে উল্লেখ করা হয়েছে। সাবেক কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অমনোযোগীতা ও দায়িত্বহীনতার কারণে প্রশিক্ষণ সুষ্ঠুভাবে পরিচালিত হয়নি বলে তদন্তে উঠে এসেছে। নির্দিষ্টভাবে বললে ওইসময় সর্বময় ক্ষমতার অধিকারী ছিলেন বাফুফের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সহ সভাপতি মনজুর হোসেন মালু, তার দায় এড়ানোর আসলে কোনো সুযোগ নেই।
পাশাপশি ম্যানেজার শেখ মোহাম্মদ আসলাম, দলনেতা শফিকুজ্জামানকে নিজেদের দায়িত্বের প্রতি আরো যত
bdnews24