২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবারো কোনোরকমে জিতেছে মোহামেডান

এক সপ্তাহ বিরতিতেও মোহামেডানের খেলার উন্নতি হয়নি। ইনজুরি টাইমের পেনাল্টির আশীর্বাদে পয়েন্ট খোয়ানোর হাত থেকে রেহাই পেয়ে তারা ৩-২ গোলে হারিয়েছে রহমতগঞ্জকে। সুবাদে দু' ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে "ডি" গ্র"প থেকে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে মোহামেডান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2008, 04:41 PM

Updated : 26 Aug 2022, 02:15 PM

ঢাকা, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- এক সপ্তাহ বিরতিতেও মোহামেডানের খেলার উন্নতি হয়নি। ইনজুরি টাইমের পেনাল্টির আশীর্বাদে পয়েন্ট খোয়ানোর হাত থেকে রেহাই পেয়ে তারা ৩-২ গোলে হারিয়েছে রহমতগঞ্জকে। সুবাদে দু' ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে "ডি" গ্র"প থেকে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে মোহামেডান। প্রথম ম্যাচে ৮৭ মিনিটে রবিনের গোলে মোহামেডান সানরাইজকে হারিয়েছিল। এই ম্যাচে অবস্থা আরো খারাপ হয়েছিল। ইনজুরি টাইমে রেফারি আব্দুল হান্নান মিরন পেনাল্টির বাঁশি না বাজালে কোয়ার্টার ফাইনাল নিয়ে তাদের শংকায় থাকতে হতো। পেনাল্টি থেকে নাইজেরিয়ান বোকুলা গোল করায় তারা কোনোমতে রক্ষা পেয়েছে। বৃষ্টি, জাতীয় শোক দিবস ও শবে বরাতের ছুটির কারণে এক সপ্তাহ বন্ধ থাকার পর সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সিটিসেল ফেডারেশন কাপ আবার শুরু হয় মোহামেডান-রহমতগঞ্জ ম্যাচ দিয়ে। কর্দমাক্ত মাঠে ৩৪ মিনিটেই এগিয়ে যায় রহমতগঞ্জ মোহমেডানের সাবেক ফরোয়ার্ড ফ্রান্সিসের গোলে। অনেকটা একক নৈপুন্যেই তিনি মোহামেডানের গোলরক্ষক আমিনুলকে ফাঁকি দিয়ে বল জমা করে দিয়েছেন জালে। কিন্তু তার স্থায়ীত্ব মাত্র ৩ মিনিট, রহমতগঞ্জ গোলরক্ষক আলীর কর্দমাক্ত মাঠে পিছলে পড়ার সুযোগ নিয়ে বোকুলা ম্যাচে ফিরিয়ে আনেন মোহামেডানকে। ৫১ মিনিটে মোহামেডানকে এগিয়ে দেন রবিন, শরীফের সেন্টারে তিনি হেড করেন। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে সেই গোল শোধ হয়ে যেতে যেতে হয়নি। ৭৫ মিনিটে আর ভুল করেননি হীরক জোয়ার্দার, আমিনুলের গ্রি"প থেকে বল ছুটে গেলে তা নিমিষেই মোহামেডানের জালে পাঠিয়ে দেন রহমতগঞ্জের এই ফরোয়ার্ড। এই সমতায় ম্যাচ চলে যায় ইনজুরি টাইমে। ড্র-ই যখন নিয়তি ম্যাচের মনে হচ্ছিল তখনই মোহামেডানের ওয়াহিদ মুরাদকে ফাউল করার অপরাধে রেফারি আব্দুল হান্নান মিরন বাঁশি বাজান পেনাল্টির। এই সুযোগ কাজে লাগিয়ে মোহামেডান ৩-২ গোলে রহমতগঞ্জকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলে। ওদিকে প্রচন্ড বৃষ্টির কারণে গাজীপুর স্টেডিয়ামে হতে পারেনি আরামবাগ-সানরাইজের ম্যাচটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২২২৮ঘ.