২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের একটি স্বপ্নের মৃত্যু

একের পর এক সোনা জিতছে চীন, পদক তালিকায় সবার ওপরে তারা, তবু একটা সোনা হারানোর বেদনা পুরো চীনকে ভাসিয়ে দিল গভীর দুঃখের সাগরে। পুরুষদের ১১০ মিটার হার্ডলসে চীনের হার্ডলার লিউ জিয়াং বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন এবং এই ইভেন্টে সোনা জেতার লড়াইয়ে তিনিই ছিলেন ফেভারিট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2008, 07:58 AM

Updated : 26 Aug 2022, 02:15 PM

বেইজিং, ১৮ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- একের পর এক সোনা জিতছে চীন, পদক তালিকায় সবার ওপরে তারা, তবু একটা সোনা হারানোর বেদনা পুরো চীনকে ভাসিয়ে দিল গভীর দুঃখের সাগরে। পুরুষদের ১১০ মিটার হার্ডলসে চীনের হার্ডলার লিউ জিয়াং বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন এবং এই ইভেন্টে সোনা জেতার লড়াইয়ে তিনিই ছিলেন ফেভারিট। কিন্তু হ্যামস্ট্রিং ইনজুরির জন্য সোমবার প্রথম রাউন্ড থেকেই সরে দাঁড়াতে হয়েছে তাকে। চীনের স্বপ্নের ওপর এটা এত বড় ধাক্কা যে পদক তালিকার শীর্ষস্থানের সন্তুষ্টিও এখানে শান্ত্বনা হতে পারছে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএম/১৩৪৫ঘ.