২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেলপসের রেকর্ড, শীর্ষে চীনই

অলিম্পিকের সব আকর্ষণ কি শেষ হয়ে গেল? আনুষ্ঠানিকভাবে বেইজিং অলিম্পিক শেষ হতে এখনো এক সপ্তাহ বাকি, কিন্তু রোববারের পর থেকে অলিম্পিককে পানসে মনে হতেই পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2008, 05:07 PM

Updated : 26 Aug 2022, 02:15 PM

বেইজিং, ১৭ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- অলিম্পিকের সব আকর্ষণ কি শেষ হয়ে গেল? আনুষ্ঠানিকভাবে বেইজিং অলিম্পিক শেষ হতে এখনো এক সপ্তাহ বাকি, কিন্তু রোববারের পর থেকে অলিম্পিককে পানসে মনে হতেই পারে। মাইকেল ফেলপসের আট সোনা জয়ের কীর্তি গড়া শেষ, শেষ হয়ে গেল অ্যাথলেটিকসের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ১০০ মিটার সিপ্রন্টের লড়াইও। টেনিসের শিরোপাও নির্ধারিত হয়ে গেছে রোববারই। এরপর আর কী বাকি থাকে? আছে কেবল পদক তালিকার শীর্ষে থাকার লড়াই। আর আছে ফুটবল। মঙ্গলবারের সেমিফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই নিয়েই এখন যা কিছু উত্তেজনা। কারণ পদক জয়ের লড়াইটাও যে ক্রমশ এক তরফা করে ফেলছে স্বাগতিক চীন। নবম দিনের শেষে মোট ৩৫টি সোনা নিয়ে তারা শীর্ষে, নিকটতম প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রের সংগ্রহ ১৯টি সোনা। আর রোববার চারটি সোনা জিতে তৃতীয় স্থানে উঠে এসেছে গ্রেট ব্রিটেন। তাদের সংগ্রহে এখন ১১টি সোনার পদক। রোববার সকালেই বেইজিংয়ের ওয়াটার কিউব সাক্ষী হয়েছে এক অনন্য ইতিহাসের। এক অলিম্পিকে সাতটি সোনার পদক জয়ের যে রেকর্ডটা গত ছত্রিশ বছর ধরে ছিল অধরা, রোববার বেইজিংয়ের ওয়াটার কিউবে সেটা মুছে দিয়ে এই অলিম্পিকে নিজের অষ্টম সোনার পদকটি জিতেছেন যুক্তরাষ্ট্রের এই সাঁতারু। শুধু কি তা-ই, ৪*১০০ মিটার মিডলে রিলেতে সোনা জয়ের পথে ফেলপস আর তার তিনসঙ্গী অ্যারন পিয়ারসল, ব্রেন্ডান হ্যানসেন ও জ্যাসন লেজাক গড়েছেন আরেকটি বিশ্বরেকর্ড। ৩ মিনিট ২৯.৩৪ সেকেন্ড সময় নিয়েছেন তারা। অস্ট্রেলিয়া পেয়েছে রূপা আর জাপান পেয়েছে ব্রোঞ্জ। এই অলিম্পিকে যে আটটা ইভেন্টে অংশ নিয়েছেন ফেলপস, তার সব কটিতেই শিরোপা তো জিতেছেনই, এই নিয়ে তার সাতটিতেই হয়েছে বিশ্বরেকর্ড। যে একমাত্র ইভেন্টে বিশ্ব রেকর্ড হয়নি, সেই ১০০ মিটার বাটারফ্লাইতে হয়েছে অলিম্পিক রেকর্ড! ১৯৭২ সালের মিউনিখ অলিম্পিকে সাতটি সোনা জিতেছিলেন আরেক মার্কিন সাঁতারু মার্ক স্পিৎজ, তার সেই রেকর্ডটা ছত্রিশ বছর পর ভেঙে দিলেন ২৩ বছর বয়সী এক তরুণ। বিকেল নাগাদ শেষ হয়ে গেছে টেনিসের লড়াইও। পুরুষ আর মহিলাদের এককের সোনা জিতে স্পেনের রাফায়েল নাদাল আর রাশিয়ার এলেনা দেমেন্তিয়েভা হয়েছেন টেনিসের রাজা-রানি। আর মহিলা দ্বৈতের শিরোপা জিতে এককে ব্যর্থতার ক্ষতে খানিকটা প্রলেপ দিয়েছেন উইলিয়ামস বোনেরা। দিনের সবচেয়ে বড় ইভেন্টটি হয়েছে সন্ধ্যায়, অলিম্পিকের মূল ভেন্যু বার্ডস নেস্ট স্টেডিয়ামে। মেয়েদের ১০০ মিটার