বেইজিং, ১৫ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- রোনালদিনিয়োরা যে স্বপ্ন নিয়ে এসেছেন বেইজিংয়ে, সেই একই টার্গেট গত বছরের ফিফা বর্ষসেরা মেয়ে ফুটবলার মার্তাদেরও। এবং সেই লক্ষ্যের পথে শুক্রবার একধাপ এগিয়ে গেছেন তারা। সিডনি অলিম্পিকে সোনাজয়ী নরওয়েকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ব্রাজিলের মহিলা ফুটবল দল। অলিম্পিকে প্রথম সোনাজয়ের মিশনে তাদের পরবর্তী বাধা হবে জার্মানি। আর অন্য সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র মুখোমুখি হবে জাপানের।
শুক্রবারের সেমিফাইনালে একটি গোল করে মার্তাই বাঁচিয়ে রেখেছে ব্রাজিলের স্বপ্ন। ৪৩ মিনিটে ড্যানিয়েলার দেওয়া গোলে এগিয়ে যাওয়ার পর ৫৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেছেন তিনি। সেই গোলটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ৮৩ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে নরওয়ে একটি গোল শোধ করে দেওয়ায়।
মেয়েদের ফুটবলের দুই পরাশক্তি জার্মানি আর যুক্তরাষ্ট্র কিন্তু কোয়ার্টার ফাইনালে মোটেই সহজ জয় পায়নি
bdnews24