বেইজিং, ১৪ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-মাইকেল ফেলপস পুলে নেমেছিলেন, কিন্তু নামেননি কোনো সোনা জেতার লড়াইয়ে। কিন্তু তার সতীর্থরাও বৃহস্পতিবার কোনো সুখবর এনে দিতে পারেননি যুক্তরাষ্ট্রকে। আর তাই অলিম্পিকের ষষ্ঠ দিনে পদক জয়ের লড়াইয়ে আরো পিছিয়ে পড়েছে তারা। এদিন আরো পাঁচটি সোনা জিতে পদক তালিকার শীর্ষে নিজেদের অবস্থান আরো সংহত করেছে চীন।
ষষ্ঠ দিন শেষে স্বাগতিকদের সংগ্রহে ২২টি সোনার পদক, যুক্তরাষ্ট্রের ১০টি। ৭টি করে সোনা জিতে তাদের পেছনে জার্মানি, ৬টি করে সোনা পেয়েছে দক্ষিণ কোরিয়া আর ইতালি।
আমেরিকানদের ব্যর্থতার এই দিনে সবচেয়ে বড় অঘটনটির জন্ম অবশ্য দিয়েছেন একজন আমেরিকানই
bdnews24