ঢাকা, আগস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- পাইওনিয়ার ফুটবল লিগের শিরোপা জিতেছে বিকেএসপি। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত শিরোপা নির্ধারনী ম্যাচে তারা ৩-০ গোলে হারিয়েছে রামপুরা ক্রীড়াচক্রকে। ম্যাচ শুরুর ২ মিনিটের মাথায় মাসুদ রানা এগিয়ে দেন বিকেএসপিকে, তার মিনিট পাঁচেক পরেই দ্বিতীয় গোল উপহার দেন তিনি। ৩৭ মিনিটে দলের পক্ষে তৃতীয় গোল করেন সাইফুদ্দিন। তবে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ হওয়া দুটো দলই আগামী মৌসুমে তৃতীয় বিভাগ ফুটবল লিগে খেলার সুযোগ পাবে।
খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেছেন ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা। এসময় উপস্থিত ছিলেন বাফুফে সহ সভাপতি শওকত আলী খান জাহাঙ্গীর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২২০৫ঘ.
bdnews24