২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হকির সম্পাদক হতে জামিলের বাকি শুধু আনুষ্ঠানিকতা

অনেক নাটকের পর খন্দকার জামিলউদ্দিনের বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক হওয়া প্রায় নিশ্চিত। আগামী ২৮ আগস্ট অনুষ্ঠান নির্ধারিত হকির ২৮টি পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা পড়েছে মোট ৫৫টি। তাতে সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র জমা পড়েছে একটি মনোনয়নই। সেটি ক্রিকেট সংগঠক হিসেবে পরিচিত খন্দকার জামিলের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2008, 02:42 PM

Updated : 26 Aug 2022, 02:14 PM

ঢাকা, আগস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- অনেক নাটকের পর খন্দকার জামিলউদ্দিনের বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক হওয়া প্রায় নিশ্চিত। আগামী ২৮ আগস্ট অনুষ্ঠান নির্ধারিত হকির ২৮টি পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা পড়েছে মোট ৫৫টি। তাতে সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র জমা পড়েছে একটি মনোনয়নই। সেটি ক্রিকেট সংগঠক হিসেবে পরিচিত খন্দকার জামিলের। বৃহস্পতিবার অবশ্য মনোনয়নপত্র জমার শেষ দিনে বিগত এডহক কমিটির সহ-সভাপতি শাহরিয়ার আলম সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিতে চেয়েছিলেন। সঙ্গে সঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদে চিৎকার করে তীব্র প্রতিবাদ জানায় জামিলের পক্ষের লোকজন। কারণ আগের রাতে শাহরিয়ার-আদেল পক্ষের সঙ্গে জামিল-রশিদ সিকদার পক্ষের সমঝোতা হয়েছিল যে সাধারণ সম্পাদক পদে শুধু খন্দকার জামিলই মনোনয়নপত্র জমা দেবেন। এই আপত্তির মুখে শাহরিয়ার সাধারণ সম্পাদক পদ থেকে সরে দাঁড়ালে জামিলের হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক পদে বসা এখন শুধুই আনুষ্ঠানিকতার ব্যাপার। শাহরিয়ার চলে গেছেন তার পুরনো সহ-সভাপতি পদে। এছাড়া আরো ৭টি মনোনয়নপত্র জমা পড়েছে ৫টি সহ-সভাপতি পদের জন্য। বাকিরা হলেন প্রতাপ শংকর হাজরা, শাহজাহান সরকার, এম আর মনজুর, সাজেদ আদেল, আজিজুর রহমান রাজু ও আব্দুল গফুর। এদের মধ্যে কেউ একজন সহ-সভাপতি পদে দুটো মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে নির্বাচন কমিশন সূত্রে। যুগ্ম সম্পাদক পদে জমা পড়েছে ৫টি মনোনয়নপত্র জমা পড়েছে। তাদের মধ্যে গত কমিটির দুই যুগ্ম সম্পাদক খাজা রহমতউল্লাহ ও রশিদ সিকদারও আছেন। বাকি ৪০টি মনোনয়নপত্র জমা পড়েছে ১৯টি সদস্য পদের জন্য। ১৮ আগস্ট বাছাই করা হবে মনোনয়নপত্র। ১৯ আগস্ট প্রত্যাহারের জন্য নির্ধারিত দিন। আগামী ২০ আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০৩৫ঘ.