২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্র"প চ্যাম্পিয়ন হয়েই কোয়ার্টার ফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনা

দুই চিরপ্রতিদ্বন্দ্বীর সহজ জয় দিয়েই বুধবার শেষ হলো অলিম্পিক ফুটবলের গ্র"প পর্ব। যে জয়ের মাধ্যমে আগেই কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাওয়া ব্রাজিল ও আর্জেন্টিনার পুরো ৯ পয়েন্ট নিয়ে গ্র"প চ্যাম্পিয়ন হওয়াও নিশ্চিত হয়ে গেছে। শনিবার অনুষ্ঠেয় কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ নেদারল্যান্ডস। একই দিনে ব্রাজিল খেলবে ক্যামেরুনের বিপক্ষে। বাকি দুটো কোয়ার্টার ফাইনালও (ইতালি-বেলজিয়াম ও নাইজেরিয়া-আইভরি কোস্ট) হবে শনিবারই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2008, 11:47 AM

Updated : 26 Aug 2022, 02:14 PM

বেইজিং, ১৩ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দুই চিরপ্রতিদ্বন্দ্বীর সহজ জয় দিয়েই বুধবার শেষ হলো অলিম্পিক ফুটবলের গ্র"প পর্ব। যে জয়ের মাধ্যমে আগেই কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাওয়া ব্রাজিল ও আর্জেন্টিনার পুরো ৯ পয়েন্ট নিয়ে গ্র"প চ্যাম্পিয়ন হওয়াও নিশ্চিত হয়ে গেছে। শনিবার অনুষ্ঠেয় কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ নেদারল্যান্ডস। একই দিনে ব্রাজিল খেলবে ক্যামেরুনের বিপক্ষে। বাকি দুটো কোয়ার্টার ফাইনালও (ইতালি-বেলজিয়াম ও নাইজেরিয়া-আইভরি কোস্ট) হবে শনিবারই। অলিম্পিক ফুটবলের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা 'এ' গ্র"পের শীর্ষস্থান নিশ্চিত করার পথে ২-০ গোলে হারিয়েছে সার্বিয়াকে। ১৩ মিনিটে এজেকুইয়েল লাভেজ্জি পেনাল্টি থেকে আর্জেন্টাইনদের এগিয়ে দেয়ার পর ৮১ মিনিটে ফ্রিকিক থেকে দলের জয় নিশ্চিত করেন ডিয়েগো বুওনানোত্তে। এই গ্র"পের অন্য ম্যাচে অস্ট্রেলিয়াকে ১-০ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে আইভরি কোস্ট। প্রথম বারের মতো অলিম্পিক চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে বেইজিংয়ে পা রাখা ব্রাজিলের জয়টা এসেছে আরো বড় ব্যবধানে। স্বাগতিক চীনকে তারা বিধ্বস্ত করেছে ৩-০ গোলে। ১৮ মিনিটে ডিয়েগোর লক্ষ্যভেদের মাধ্যমে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের গোলোৎসবের সূচনা। বিরতির পর ৬৯ ও ৭৩ মিনিটে দুই গোল করে সেই উৎসবে পূর্ণতা এনে দেন থিয়াগো নেভেস। ব্রাজিলের গ্র"প অর্থাৎ 'সি' গ্র"পে রানার্স আপ হয়েছে বেলজিয়াম। গ্র"পের অন্য ম্যাচটিতে তারা এক মাত্র গোলে হারিয়েছে নিউজিল্যান্ডকে। টুর্নামেন্ট শুরুর আগে অন্যতম ফেভারিট হিসেবেই চিহ্নিত করা হচ্ছিল ডাচদের। কিন্তু অনূর্ধ্ব-২১ পর্যায়ের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসকে মোটেই ফেভারিট মনে হয়নি প্রথম দুই ম্যাচে। বুধবার গ্র"প পর্বের শেষ ম্যাচে সেই ব্যর্থতা মুছে প্রথম জয় পেয়েছে তারা, আর জাপানকে ১-০ গোলে হারিয়ে পৌঁছে গেছে কোয়ার্টার ফাইনালে। সেখানে তাদের সঙ্গী হয়েছে নাইজেরিয়া আর ক্যামেরুনও। 'বি' গ্র"পের প্রথম দুটি ম্যাচে যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ার সঙ্গে ড্র করার পর বুধবার জাপানকে হারিয়েছে নেদারল্যান্ডস। তবে এই ম্যাচেও মন ভরাতে পারেনি তারা, জিতেছে ৭৩ মিনিটে জেরাল্ড সিবনের দেওয়া পেনাল্টি গোলে। যদিও এই জয় গ্র"পে দ্বিতীয় স্থান এনে দিয়েছে ডাচদের। তিন ম্যাচে তাদের সংগ্রহ ৫ পয়েন্ট। দিনের অন্য ম্যাচে যুক্তরাষ্ট্রকে ২-১ গোলে হারিয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্র"পের শীর্ষস্থান পেয়েছে নাইজেরিয়া। 'ডি' গ্র"প থেকে আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা ইতালি বুধবার শেষ ম্যাচে গোলশূন্য ড্র করেছে ক্যামেরুনের সঙ্গে। বিশ্ব চ্যাম্পিয়নদের কাছ থেকে কেড়ে নেওয়া একটি পয়েন্টই শেষ আটে জায়গা করে দিয়েছে 'অদম্য সিংহ'দের। হন্ডুরাসকে ১-০ গোলে হারিয়েও তাই লাভ হয়নি দক্ষিণ কোরিয়ার। তিন ম্যাচে ক্যামেরুন পেয়েছে ৫ পয়েন্ট, আর দক্ষিণ কোরিয়ার সংগ্রহ ৪। কোয়ার্টার ফাইনালের ফিক্সচার ================= ম্যাচ সময়* ----- ------ ব্রাজিল-ক্যামেরুন বিকেল ৪টা ইতালি-বেলজিয়াম বিকেল ৪টা আর্জেন্টিনা-নেদারল্যান্ডস সন্ধ্যা ৭টা নাইজেরিয়া-আইভরিকোস্ট সন্ধ্যা ৭টা * বাংলাদেশ সময় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/এএআর/এমএম/২০৪০ঘ.