২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঁতার পুলে চলছে রেকর্ড-বন্যা

মাইকেল ফেলপসের অগ্রযাত্রা যেমন চলছে, বেইজিংয়ের 'সুইমিং কিউব'-এ যেন তার সঙ্গে পাল্লা দিয়েই চলছে রেকর্ড ভাঙার প্রতিযোগিতা!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2008, 08:09 AM

Updated : 26 Aug 2022, 02:14 PM

বেইজিং, ১৩ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মাইকেল ফেলপসের অগ্রযাত্রা যেমন চলছে, বেইজিংয়ের 'সুইমিং কিউব'-এ যেন তার সঙ্গে পাল্লা দিয়েই চলছে রেকর্ড ভাঙার প্রতিযোগিতা! বুধবার আরো দুটি শিরোপা জিতে আট সোনা জয়ের লক্ষ্যের দিকে আরো দুধাপ এগিয়েছেন ফেলপস। মার্ক স্পিৎজের এক আসরে সাত সোনা জয়ের রেকর্ড থেকে এখন আর মাত্র দুটি জয়ের দূরত্বে দাঁড়িয়ে তিনি। তবে ওই রেকর্ড গড়তে পারুন বা না-ই পারুন, এই দুটি সোনার পদক স্পিৎজ, কার্ল লুইস, পাভো নুরমি আর লারিসা লাতিনিনাদের ছাড়িয়ে তাকে এনে দিয়েছে অলিম্পিক ইতিহাসে সফলতম ক্রীড়াবিদের সম্মান