২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিমন্যাস্টিকসে 'সোনার মেয়ে'দের হতাশায় ডুবিয়ে সোনা জিতলো চীন

দু দুজন বিশ্বচ্যাম্পিয়নকে নিয়ে গড়া মার্কিন যুক্তরাষ্ট্রের দলটাকে বলা হচ্ছিল 'দ্য গোল্ডেন গার্লস' বা সোনার মেয়েদের দল। কিন্তু বুধবার অলিম্পিক জিমন্যাস্টিকসের দলগত ইভেন্টে সেই সোনার মেয়েদের পেছনে ফেলে সোনা জিতে নিয়েছে স্বাগতিক চীন। আর গতবারের চ্যাম্পিয়ন রুমানিয়া পেয়েছে ব্রোঞ্জ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2008, 06:54 AM

Updated : 26 Aug 2022, 02:14 PM

বেইজিং, ১৩ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দু দুজন বিশ্বচ্যাম্পিয়নকে নিয়ে গড়া মার্কিন যুক্তরাষ্ট্রের দলটাকে বলা হচ্ছিল 'দ্য গোল্ডেন গার্লস' বা সোনার মেয়েদের দল। কিন্তু বুধবার অলিম্পিক জিমন্যাস্টিকসের দলগত ইভেন্টে সেই সোনার মেয়েদের পেছনে ফেলে সোনা জিতে নিয়েছে স্বাগতিক চীন। আর গতবারের চ্যাম্পিয়ন রুমানিয়া পেয়েছে ব্রোঞ্জ। চীন জিতেছে না বলে অবশ্য বলা উচিত হেরেছে যুক্তরাষ্ট্রের সোনার মেয়েদের দল। কারণ, শেষ পর্যন্ত যে রূপা নিয়েই সন্তুষ্ট থাকতে হলো, সে জন্য মার্কিনিদের নিজেদের ব্যর্থতার দায়টাই বেশি। প্রথম দুটি অ্যাপারাটাস ভল্ট আর অ্যাসিমিট্রিক বারে সমানে সমানে লড়াইয়ের পর চীনের সেরা জিমন্যাস্ট চেং ফেইয়ের ভুল এগিয়ে যাওয়ার দারুণ একটা সুযোগ এনে দিয়েছিল মার্কিনিদের সামনে। ভল্টে পারফরম করার সময় হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলেন তিনি। কিন্তু সেই ভুলের সুযোগ নেওয়া দূরে থাক, উল্টো মার্কিনিরা নিজেরা করতে শুরু করে ভুলের পর ভুল। দলনেত্রী অ্যালিসিয়া স্যাক্রামোনকে দিয়েই শুরু