বেইজিং, ১৩ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আগের দিন যে রেকর্ডটা ছুঁয়েছিলেন, বুধবার সকালেই সেটা ছাড়িয়ে গিয়ে মাইকেল ফেলপস এখন অলিম্পিক ইতিহাসের সফলতম ক্রীড়াবিদ। এদিন আরো দুটি সোনা জিতেছেন এই মার্কিন সাঁতারু, আর সবমিলিয়ে ১১টি সোনার পদক জিতে নিজেকে নিয়ে গেছেন এমন এক উচ্চতায়, যার সামনে মার্ক স্পিৎজ, কার্ল লুইস, পাভো নুরমি, ল্যারিসা লাতিনিনাদেরও মনে হচ্ছে বামন।
ফেলপস আর তার সঙ্গী সাঁতারুদের কল্যাণে বুধবার সকালেই তিনটি সোনা জিতে স্বাগতিক চীনের সঙ্গে ব্যবধান খানিকটা কমিয়েছিল যুক্তরাষ্ট্্র। তবে বিকেল নাগাদ চীন আবার এগিয়ে গেছে জিমন্যাস্টিকস, শ্যুটিং, ডাইভিং আর ভারোত্তোলন থেকে চারটি সোনা জিতে। ১৭টি সোনা নিয়ে শীর্ষে এখনো স্বাগতিকরাই, মার্কিনিদের সংগ্রহ ১০টি সোনা। দক্ষিণ কোরিয়া ও জার্মানি জিতেছে ৬টি করে সোনা।
এই আসরে এর আগে অংশ নেওয়া তিনটি ইভেন্টেই সোনা জেতার পাশাপাশি বিশ্ব রেকর্ডও গড়েছিলেন ফেলপস। ব্যতিক্রম হয়নি বুধবারও। সকালেই নিজের ফেভারিট ২০০ মিটার বাটারফ্লাইতে বিশ্ব রেকর্ড গড়ে সোনা জিতেছেন তিনি। নিজেরই গড়া আগের রেকর্ডের চেয়ে দশমিক শূন্য ছয় সেকেন্ড কম, এক মিনিট ৫২.০৩ সেকেন্ড সময় নিয়েছেন টাচলাইন ছুঁতে। হাঙ্গেরির লাজলো সেহ রূপা আর জাপানের তাকেশি মাৎসুদা জিতেছেন ব্রোঞ্জ।
এই শিরোপাটাই তাকে পরিণত করেছে অলিম্পিক ইতিহাসের সবচেয়ে বেশি সোনাজয়ী অ্যাথলেট-এ। কিংবদন্তীর সাঁতারু স্পিৎজ, অ্যাথলেট নুরমি ও লুইস আর জিমন্যাস্ট লাতিনিনার পুরো ক্যারিয়ারে জেতা ৯ সোনার রেকর্ডটা ভেঙে দিয়েছেন তিনি।
এর একঘণ্টা পরেই আবার পুলে ফিরেছেন ফেলপস, এবার দলবল নিয়ে। ৪*২০০ মিটার ফ্রি স্টাইল রিলেতেও সোনা জয়ের পথে বিশ
bdnews24