বেইজিং, ১২ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চার বছর আগে এথেন্স অলিম্পিকে পুরুষদের জিমন্যাস্টিকসের দলগত প্রতিযোগিতায় কোনো পদকই জিততে পারেনি চীন। তবে সেই ব্যর্থতা মুছে ফেলে বেইজিংয়ে সোনা জয়ের উল্লাসে মেতে উঠেছে স্বাগতিকরা। মঙ্গলবার পুরুষদের জিমন্যাস্টিকসের দলগত শিরোপা জিতে চার বছর আগের সেই দুঃসহ স্মৃতিকে অনেকটাই ভুলতে পেরেছে তারা।
দু বারের বিশ্ব অল-অ্যারাউন্ড চ্যাম্পিয়ন ইয়াং ওয়েইয়ের হাত ধরেই সাফল্যটা এসেছে স্বাগতিকদের। এথেন্সে সোনা জয়ী জাপানকে তাই এবার রূপা নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে। শিরোপা জয়ী চীনের পয়েন্ট ২৮৬.১২৫, আর দ্বিতীয় হওয়া জাপানের ২৭৮.৮৭৫। তৃতীয় হয়েছে যুক্তরাষ্ট্র।
জিমন্যাস্টিকসের সাফল্য উপভোগ করতে করতেই ডাইভিং থেকে আরেকটি সোনা জয়ের সুখবর পেয়েছে চীন। মহিলাদের ৩ মিটার
bdnews24