বেইজিং, ১২ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- এসেছেন একটা রেকর্ড গড়ার প্রতিশ্র"তি নিয়ে, তবে এক আসরে আট সোনা জয়ের সেই রেকর্ড গড়ার অভিযান অর্ধেকেরও বেশি থাকতেই মঙ্গলবার আরেকটি রেকর্ড গড়ে ইতিহাসে নাম লিখিয়েছেন মাইকেল ফেলপস। এই আসরে নিজের তৃতীয় ইভেন্টেও সোনা জিতে নিয়ে অলিম্পিক ক্যারিয়ারে সবচেয়ে বেশি সোনার পদক জয়ের রেকর্ডে তিনি ভাগ বসিয়েছেন মার্ক স্পিৎজ, পাভো নুরমি, কার্ল লুইস আর ল্যারিসা ল্যাটিনিনার মতো কিংবদন্তিদের সঙ্গে।
বেইজিং অলিম্পিকের চতুর্থ দিনে সবচেয়ে বড় খবর ছিল এটাই। ফেলপস আর তার সতীর্থ সাঁতারুদের কল্যাণে এদিন সকালেই তিনটি সোনা জিতে মার্কিন যুক্তরাষ্ট্র দারুণভাবেই ফিরে এসেছিল পদক জয়ের লড়াইয়ে
bdnews24