২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলের জয়, আর্জেন্টিনার হার

প্রথম ম্যাচের ব্যর্থতাকে পেছনে ফেলে জয় পেয়েছে ব্রাজিল, তবে অলিম্পিকে মেয়েদের ফুটবল থেকে আর্জেন্টিনার বিদায় প্রায় নিশ্চিত হয়ে গেছে টানা দ্বিতীয় ম্যাচে হেরে যাওয়ায়। অন্য দিকে শনিবার টানা দ্বিতীয় জয় পেয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠেছে নরওয়ে। কানাডার সঙ্গে ড্র করে সে পথে এক পা এগিয়ে গেছে স্বাগতিক চীনও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2008, 03:18 PM

Updated : 26 Aug 2022, 02:13 PM

বেইজিং, ৯ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রথম ম্যাচের ব্যর্থতাকে পেছনে ফেলে জয় পেয়েছে ব্রাজিল, তবে অলিম্পিকে মেয়েদের ফুটবল থেকে আর্জেন্টিনার বিদায় প্রায় নিশ্চিত হয়ে গেছে টানা দ্বিতীয় ম্যাচে হেরে যাওয়ায়। অন্য দিকে শনিবার টানা দ্বিতীয় জয় পেয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠেছে নরওয়ে। কানাডার সঙ্গে ড্র করে সে পথে এক পা এগিয়ে গেছে স্বাগতিক চীনও। আগের ম্যাচে শক্তিশালী জার্মানির সঙ্গে ড্র করা ব্রাজিল শনিবার ২-১ গোলে হারিয়েছে উত্তর কোরিয়াকে। জয় পেয়েছে জার্মানিও, নাইজেরিয়ার বিপক্ষে সেই জয়ের ব্যবধান ১-০। দুদলেরই সংগ্রহ ৪ পয়েন্ট করে, তবে গোলপার্থক্যে এগিয়ে থাকায় 'এফ' গ্র"পের শীর্ষে আছে ব্রাজিল। নিজেদের মধ্যকার ম্যাচে ১-১ গোলে ড্র করার পর চীন আর কানাডারও সংগ্রহ ৪ পয়েন্ট করে। 'ই' গ্র"পের শীর্ষে থাকা এই দুদলের গোল-পার্থক্যও সমান। এদিন অন্য এক ম্যাচে আর্জেন্টিনাকে একমাত্র গোলে হারিয়ে পাওয়া ৩ পয়েন্ট নিয়ে সুইডেন নিঃশ্বাস ফেলছে তাদের ঘাড়ে। আর্জেন্টিনার সংগ্রহ এখনো শূন্য। নিউজিল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে 'জি' গ্র"পের শীর্ষ দল নরওয়ের সংগ্রহ দাঁড়িয়েছে ৬ পয়েন্ট। জাপানকে একই ব্যবধানে হারিয়ে প্রথম জয় পাওয়া যুক্তরাষ্ট্র ৩ পয়েন্ট নিয়ে আছে তাদের পেছনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২০৫৫ ঘ.