২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অঘটনের পরও প্রথম দিনটা চীনেরই

নিজের মাঠে অলিম্পিক, চীনাদের লক্ষ্য ছিল তাতে প্রথমবারের মতো পদক তালিকার শীর্ষস্থানটা দখল করে নেওয়া। >> দ্বিতীয় দিনশেষে পদক তালিকা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2008, 02:51 PM

Updated : 26 Aug 2022, 02:13 PM

বেইজিং, ৯ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজের মাঠে অলিম্পিক, চীনাদের লক্ষ্য ছিল তাতে প্রথমবারের মতো পদক তালিকার শীর্ষস্থানটা দখল করে নেওয়া। তাদের সেই লক্ষ্য ছোট্ট একটা ধাক্কা খেয়েছে আসরের প্রথম মীমাংসিত ইভেন্টেই, তবে সেই ধাক্কা সামলে শনিবার খেলা শুরুর প্রথম দিন শেষে তালিকার শীর্ষে আছে স্বাগতিকরাই। তারা পেয়েছে দুটি সোনার পদক, এছাড়া যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, চেক প্রজাতন্ত্র, রুমানিয়া আর স্পেন পেয়েছে একটি করে সোনা। চীনের তবু একটু আফসোসের কারণ আছে, ব্যক্তিগতভাবে এই অলিম্পিকের সবচেয়ে বড় তারকা মাইকেল ফেলপসের তাও নেই