২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসি-রোনালদিনহোকে ঘিরে উন্মাদনা নিয়েই শুরু হচ্ছে অলিম্পিক ফুটবল

অলিম্পিক ফুটবলে খেলতে এরই মধ্যে হাজির হয়েছেন চীনে। কিন্তু লিওনেল মেসি, ডিয়েগো আর র‌্যাফিনিয়ার অলিম্পিক স্বপ্ন একটা ধাক্কা খেয়েছে বুধবার। বিশ্বের সর্বোচ্চ ক্রীড়া আদালত কোর্ট অব আর্বিট্রেশন রায় দিয়েছে, অলিম্পিক খেলতে তাদের ছেড়ে দিতে বাধ্য নয় তাদের ক্লাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2008, 03:37 AM

Updated : 26 Aug 2022, 02:13 PM

বেইজিং, ৬ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অলিম্পিক ফুটবলে খেলতে এরই মধ্যে হাজির হয়েছেন চীনে। কিন্তু লিওনেল মেসি, ডিয়েগো আর র‌্যাফিনিয়ার অলিম্পিক স্বপ্ন একটা ধাক্কা খেয়েছে বুধবার। বিশ্বের সর্বোচ্চ ক্রীড়া আদালত কোর্ট অব আর্বিট্রেশন রায় দিয়েছে, অলিম্পিক খেলতে তাদের ছেড়ে দিতে বাধ্য নয় তাদের ক্লাব। এর আগে ফুটবলের বিশ্ব সংস্থা ফিফা মেসির ক্লাব বার্সেলোনা, ডিয়েগোর ক্লাব ওয়ের্ডার ব্রেমেন আর র‌্যাফিনিয়ার ক্লাব শালকে জিরো ফোরকে নির্দেশ দিয়েছিল এই তিন ফুটবলারের বয়স যেহেতু ২৩ বছরের কম, তাই অলিম্পিকের জন্য তাদের ছেড়ে দিতে হবে। কিন্তু ওই সিদ্ধান্তের বিরুদ্ধে কোর্ট অব আর্বিট্রেশনে আপিল করেছিল ক্লাবগুলো, আর বুধবারের রায়ে জয় হয়েছে তাদেরই। সিএএস সেক্রেটারি জেনারেল ম্যাথু রিবের ব্যাখ্যাটা এ রকম, অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট যেহেতু ফিফার বার্ষিক ক্যালেন্ডারে নেই, আর ফিফাও ফুটবলারদের ছেড়ে দিতে ক্লাবগুলোকে বাধ্য করেছে এমন নজীর নেই তাই তাদের রায় গেছে ক্লাবের পক্ষে। এই রায়ের পরও অবশ্য মেসি বার্সেলোনায় না ফিরে অলিম্পিকেই খেলতে চান। আর্জেন্টিনার কোচ সার্জিও বাতিস্তা বলেছেন, "সে আমাদের জানিয়েছে সে খেলতে চায়। আমিও তাকে প্রথম একাদশে প্রথম একাদশে রাখতে প্রস্তুত।" তবে এই রায়ে হতাশা প্রকাশ করেছেন আইওসি ও ফিফার কর্মকর্তারা। ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার বলেছেন তিনি এই রায়ে হতাশ ও বিস্মিত, তবে তা মেনে নেবেন তিনি। তারপরও অবশ্য ক্লাবগুলোর প্রতি অলিম্পিকের প্রতি সম্মান দেখিয়ে খেলোয়াড়দের ছেড়ে দেওয়ার 'আবেদন' জানিয়ে তিনি চিঠি দেবেন বলে জানিয়েছে ফুটবলের বিশ্ব সংস্থাটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২২৫২ঘ.