২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুরুটা ভালো হলো না ব্রাজিল-আর্জেন্টিনার মেয়েদের

মেসি-রোনালদিনহোদের মতো পাদপ্রদীপের আলোটা নেই তাদের ওপর, তাই আলোচনায়ও নেই তারা। তাই অনেকটা নিরবে-নিভৃতেই মাঠে নেমে পড়েছেন ব্রাজিল-আর্জেন্টিনার 'অন্য' ফুটবলাররা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2008, 03:36 PM

Updated : 26 Aug 2022, 02:12 PM

বেইজিং, ৬ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মেসি-রোনালদিনহোদের মতো পাদপ্রদীপের আলোটা নেই তাদের ওপর, তাই আলোচনায়ও নেই তারা। তাই অনেকটা নিরবে-নিভৃতেই মাঠে নেমে পড়েছেন ব্রাজিল-আর্জেন্টিনার 'অন্য' ফুটবলাররা। অলিম্পিকের আনুষ্ঠানিক উদ্বোধনের দুদিন আগে শুরু হয়ে যাওয়া মেয়েদের ফুটবলে বিশ্ব ফুটবলের এই দুই পরাশক্তির শুরুটা কিন্তু মোটেই ভালো হয়নি। জার্মানির সঙ্গে গোলশূন্য ড্র দিয়ে শুরু করেছে ফিফার চোখে গত বছরের সেরা প্রমীলা ফুটবলার মার্থার দল ব্রাজিল, আর আর্জেন্টিনার মেয়েরা হেরেই গেছে কানাডার কাছে। ২-১ গোলের এই জয় পেয়ে 'ই' গ্র"পের শীর্ষে উঠে গেছে কানাডা, এই গ্র"পের অন্য ম্যাচে স্বাগতিক চীন ১-১ গোলে ড্র করেছে সুইডেনের সঙ্গে। ব্রাজিল-জার্মানিকে পেছনে ফেলে 'এফ' গ্র"পের শীর্ষে উঠেছে উত্তর কোরিয়া। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে একমাত্র গোলে নাইজেরিয়াকে হারিয়েছে তারা। দিনের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রকে ২-০ গোলে হারিয়ে 'জি' গ্র"পের শীর্ষে উঠেছে নরওয়ে। এই গ্র"পের অন্য ম্যাচে জাপান আর নিউজিল্যান্ড ড্র করেছে ২-২ গোলে। এই তিন গ্র"পের প্রথম-দ্বিতীয় স্থান পাওয়া ছয় দলের সঙ্গে তৃতীয় স্থান পাওয়া সেরা দুটি দল খেলবে কোয়ার্টার ফাইনালে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২১০৩ ঘ.