২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়ালকে হারালো আর্সেনাল

প্রথম ম্যাচে জুভেন্টাসের কাছে হারের দুঃখ খানিকটা হলেও ভুলেছে আর্সেনাল, এমিরেটস কাপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে স্প্যানিশ লিগজয়ী রিয়াল মাদ্রিদকে ১-০ গোলে হারিয়েছে টুর্নামেন্টের আয়োজকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2008, 01:08 PM

Updated : 26 Aug 2022, 02:12 PM

লন্ডন, ৪ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম) - প্রথম ম্যাচে জুভেন্টাসের কাছে হারের দুঃখ খানিকটা হলেও ভুলেছে আর্সেনাল, এমিরেটস কাপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে স্প্যানিশ লিগজয়ী রিয়াল মাদ্রিদকে ১-০ গোলে হারিয়েছে টুর্নামেন্টের আয়োজকরা। গোলশূন্য প্রথমার্ধের পর ৪৯ মিনিটে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেছেন ইমানুয়েল আদেবায়র। টুর্নামেন্টের শিরোপাটা অবশ্য ধরে রাখা হয়নি গানারদের, সেটা পেয়েছে হামবুর্গ। প্রথম ম্যাচে রিয়ালের কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে জুভেন্টাসকে ৩-০ গোলে হারিয়েছে তারা। টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী এই জয় তাদের এনে দিয়েছে ৬ পয়েন্ট, জয়ের জন্য ৩, আর তিনটি গোলের জন্য আরো ৩। সঙ্গে আগের দিনের হারা ম্যাচ থেকে পাওয়া ১ পয়েন্ট মিলিয়ে তাদের সংগ্রহ ৭। রিয়াল পেয়েছে পাঁচ পয়েন্ট, আর চার পয়েন্ট নিয়ে জুভেন্টাস ও আর্সেনাল দুদলই টুর্নামেন্ট শেষ করেছে পয়েন্ট তালিকার তলানিতে থেকে। রোববারের ম্যাচটি রিয়ালের জন্য বয়ে এনেছে আরেকটি দুঃসংবাদ। ওই ম্যাচেই হাঁটুতে চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছে তাদের ডাচ মিডফিল্ডার ওয়েসলি স্নাইডারকে, পরে জানা গেছে তাকে মাঠের বাইরে থাকতে হবে তিন থেকে ছয়মাস! তার মানে, এই বছরেই হয়তো আর রিয়ালের জার্সি গায়ে মাঠে নামা হবে না ইউরো ২০০৮-এ মাঠ মাতানো এই প্লে মেকারের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম/এসএইচ/১৯০৪ ঘ.