ঢাকা, ৩০ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- আন্ত: বেসরকারী বিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগীতায় বুধবার জয় পেয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটি। তারা ২-০ গোলে হারিয়েছে অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটিকে। বিজয়ী দলের হয়ে দুটো গোলই করেছেন আরিফ।
ভূইয়া একাডেমী ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যকার দিনের অন্য ম্যাচটি হয়েছে গোলশূন্য ড্র।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/২০৪৫ঘ.
bdnews24