২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসিনবায়েভার ২৩তম বিশ্ব রেকর্ড

অলিম্পিক এগিয়ে আসছে আর বিশ্বরেকর্ড ভাঙ্গা-গড়ার পুরোনো নেশাটা আবার পেয়ে বসছে ইয়েলেনা ইসিনবায়েভাকে। মঙ্গলবার মোনাকোতে ৫.০৪ মিটার পেরিয়ে নিজের বিশ্বরেকর্ডটাকে নতুন করে লিখিয়েছেন রাশিয়ার এই পোলভল্টার। মেয়েদের পোলভল্টে এক মাসের মধ্যে এটি তার দ্বিতীয় এবং পুরো ক্যারিয়ারে ২৩তম বিশ্বরেকর্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2008, 11:45 AM

Updated : 26 Aug 2022, 02:10 PM

মোনাকো, ৩০ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অলিম্পিক এগিয়ে আসছে আর বিশ্বরেকর্ড ভাঙ্গা-গড়ার পুরোনো নেশাটা আবার পেয়ে বসছে ইয়েলেনা ইসিনবায়েভাকে। মঙ্গলবার মোনাকোতে ৫.০৪ মিটার পেরিয়ে নিজের বিশ্বরেকর্ডটাকে নতুন করে লিখিয়েছেন রাশিয়ার এই পোলভল্টার। মেয়েদের পোলভল্টে এক মাসের মধ্যে এটি তার দ্বিতীয় এবং পুরো ক্যারিয়ারে ২৩তম বিশ্বরেকর্ড। গত ১১ জুলাই রোমের গোল্ডেন লিগ মিটে ৫.০৩ মিটার পেরিয়ে আগের রেকর্ডটি গড়েছিলেন ইসিনবায়েভা। ২০০৫ সালে ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে গড়া ৫.০১ মিটারের আগের রেকর্ডটা ভেঙ্গে যায় সেদিন। মঙ্গলবার 'মেয়েদের সের্গেই বুবকা' ইসিনবায়েভা মোনাকো মিটে তার তৃতীয় প্রচেষ্টায় সেই রেকর্ডটিকেও ম্লান করলেন। অবশ্য গত শুক্রবারই ২৩তম বিশ্বরেকর্ড গড়ে ফেলেছিলেন, কিন্তু ৫.০৪ মিটার অতিক্রম করে নেমে আসার সময় পোলে লেগে বার পড়ে যাওয়ায় সেবার আফসোসে পুড়তে হয় তাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/এমএম/১৭৪০ঘ.