২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয় দিয়ে ভিক্টোরিয়ার ফেডারেশন কাপ শুরু

৪-১ গোলের বড় জয় দিয়ে সিটিসেল ফেডারেশন কাপের মিশন শুরু করেছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। অন্য ম্যাচে বিকেএসপি ১-১ গোলে ড্র করেছে দিগন্ত প্রসারীর সঙ্গে। এই দুদলের অবশ্য এটা দ্বিতীয় ম্যাচে। প্রথম ম্যাচে হেরে যাওয়া দিগন্তর এটাই প্রথম পয়েন্ট। আর আগের ম্যাচ জেতায় বিকেএসপির পয়েন্ট এখন ৪।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2008, 04:35 PM

Updated : 26 Aug 2022, 02:10 PM

ঢাকা, ২৯ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- ৪-১ গোলের বড় জয় দিয়ে সিটিসেল ফেডারেশন কাপের মিশন শুরু করেছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। অন্য ম্যাচে বিকেএসপি ১-১ গোলে ড্র করেছে দিগন্ত প্রসারীর সঙ্গে। এই দুদলের অবশ্য এটা দ্বিতীয় ম্যাচে। প্রথম ম্যাচে হেরে যাওয়া দিগন্তর এটাই প্রথম পয়েন্ট। আর আগের ম্যাচ জেতায় বিকেএসপির পয়েন্ট এখন ৪। মঙ্গলবার বনানী আর্মি স্টেডিয়ামে বিমানবাহিনীর বিপক্ষে ম্যাচে ২৪ মিনিটে ভিক্টোরিয়াকে এগিয়ে নেন আরাফাত। ৩ মিনিটের মধ্যেই ব্যবধান দ্বিগুন করেন মিলন। ৩৭ মিনিটে রমজান একটি গোল ফিরিয়ে দিলেও ৩৮ ও ৪৪ মিনিটে আরও দুই গোল করে প্রথমার্ধেই জয় নিশ্চিত করে ফেলে ভিক্টোরিয়া। এই দুটো গোলই রিপনের করা। অন্য ম্যাচে ২৪ মিনিটে বিকেএসপিকে এগিয়ে নিয়েছিলেন সবুজ। দ্বিতীয়ার্ধের ৩ মিনিটে রাজশাহী দিগন্ত প্রসারী দলের হয়ে গোল শোধ করেন মামুন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআর/এমএম/২১৩৫ঘ.