২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাগ্য পার করে দিল বিকেএসপিকে

ভাগ্যের জোরে বেঁচে গেল বিকেএসপি। পুলিশ দলের মফিজের পেনাল্টি মিসের সুফল ঘরে তুলল তারা ১-০ গোলে বাংলাদেশ পুলিশকে হারিয়ে। সুবাদে 'ক' গ্র"পে নিজেদের প্রথম ম্যাচ জিতে বিকেএসপি এক ধাপ এগিয়ে গেল সিটিসেল ফেডারেশন কাপের চূড়ান্ত পর্বের পথে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2008, 02:51 PM

Updated : 26 Aug 2022, 02:10 PM

ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- ভাগ্যের জোরে বেঁচে গেল বিকেএসপি। পুলিশ দলের মফিজের পেনাল্টি মিসের সুফল ঘরে তুলল তারা ১-০ গোলে বাংলাদেশ পুলিশকে হারিয়ে। সুবাদে 'ক' গ্র"পে নিজেদের প্রথম ম্যাচ জিতে বিকেএসপি এক ধাপ এগিয়ে গেল সিটিসেল ফেডারেশন কাপের চূড়ান্ত পর্বের পথে। রোববার বিকেলে প্রায় দর্শকবিহীন আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে ফেডারেশন কাপ বাছাই পর্বের ম্যাচটি। মাঠের সংকট মেটাতে মাঝে মাঝে আর্মি স্টেডিয়ামের দ্বারস্থ হয় ক্রীড়া ফেডারেশনগুলো। কিন্তু রোববার যে মাঠে খেলা হলো সেটাকে ঠিক ফুটবল উপযোগী বলা যায় না। বাউন্স ছিল অসমান। বল নিয়ন্ত্রণ করতে ভীষণ বেগ পেতে হয়েছে ফুটবলারদের। এর মধ্যেও বিকেএসপি মিনিট পাঁচেকের মধ্যেই গোল পেয়ে যায়। ডি বক্সের একটু বাইরে থেকে দুর্দান্ত এক শটে মানিক পরাস্ত করেন পুলিশের গোলরক্ষক আজমকে। গোলের পর আরো সংগঠিত হওয়ার পরিবর্তে উল্টো তারা এলোমেলো ফুটবল খেলতে শুরু করে। সেই সুযোগে ৩৪ মিনিটে পেনাল্টি আদায় করে পুলিশ। অসীমকে ফাউল করে বিকেএসপির ডিফেন্ডার মোস্তাফিজের দেওয়া উপহারটি কোনো কাজে আসেনি তাদের। মফিজ ক্রসবারের ওপর দিয়ে মেরে নিয়ে গোল শোধের সুবর্ণ সুযোগটি নষ্ট করেন। এরপর ইনজুরি টাইমে একটি সুযোগ তৈরি হলেও কবিরুলের শটটি পোস্ট ঘেঁষে বাইরে চলে গেলে পরাজয়ই নিয়তি হয়ে যায় বাংলাদেশ পুলিশের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০৪৫ঘ.