২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিটিসেল ফেডারেশন কাপ দিয়ে সালাউদ্দিনের চ্যালেঞ্জ শুরু

ফুটবল মাঠে ফিরেছে। প্রায় এক বছর পর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বসেছে ঘরোয়া ফুটবলের বড় এক আসর, সিটিসেল ফেডারেশন কাপ। দু'বছর বন্ধ থাকার পর যা শুরু হয়েছে 'সালাউদ্দিন যুগে'র প্রথম টুর্নামেন্ট হিসেবে। হয়তো-বা এখান থেকেই ফুটবলের স্বণর‌্যুগের শুরু। ভবিষ্যৎ-ই তার নির্ণায়ক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2008, 04:19 PM

Updated : 26 Aug 2022, 02:09 PM

ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) ---- ফুটবল মাঠে ফিরেছে। প্রায় এক বছর পর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বসেছে ঘরোয়া ফুটবলের বড় এক আসর, সিটিসেল ফেডারেশন কাপ। দু'বছর বন্ধ থাকার পর যা শুরু হয়েছে 'সালাউদ্দিন যুগে'র প্রথম টুর্নামেন্ট হিসেবে। হয়তো-বা এখান থেকেই ফুটবলের স্বণর‌্যুগের শুরু। ভবিষ্যৎ-ই তার নির্ণায়ক। তবে কাজটা বেশ কঠিন। এত দিনের ফুটবলহীনতা যে মাঠে গিয়ে খেলা দেখার নেশা ভুলিয়ে দিয়েছে মানুষের তার প্রমাণ হয়ে আছে শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের প্রায় ফাঁকা গ্যালারি। তারপরও যাত্রাবাড়ী ক্রীড়াচক্র-দিগন্ত প্রসারীর ম্যাচে ক্লাব কর্মকর্তা-খেলোয়াড়-পুলিশ-সাংবাদিক মিলিয়ে শ'পাঁচেক উপস্থিতি দেখে বেশ সন্তুষ্টি প্রকাশ করেছেন বি. লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী, "আস্তে আস্তে মাঠে দর্শক আসতে শুরু করবে। এটা খুবই আনন্দের যে ফুটবল খেলা আবার শুরু হয়েছে। খেলার ধারবাহিকতা থাকলে মানুষের আগ্রহ তৈরি হবেই।" তার পাশে বসা জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আকবর হোসাইনও সানন্দে জানিয়েছেন, "অবশেষে আমাদের মাঠে খেলা হচ্ছে, এটা দেখাই-তো আনন্দের ব্যাপার।" বোঝাই যাচ্ছে, এতদিন কী দুঃসময়ের মধ্যে কেটেছে ফুটবলের। মাঠ থাকলেও তার ব্যবহার ছিল না, খেলোয়াড় থাকলেও খেলার উপায় ছিল না। সেই প্রেক্ষাপটেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনে সভাপতি হিসেবে কাজী সালাউদ্দিনের আবির্ভাব, তার কাছে ফেডারেশন কাপ শুরুর দিনটির মাহাত্ম্য অনেক, "নির্বাচনে আমার মূল কমিটমেন্টই ছিল মাঠে খেলা রাখবো। তৃতীয় মাসে এসে খেলা শুরু করতে পেরেছি, এটা অবশ্যই আনন্দের। তবে এভাবে আমি টানা দশ মাস মাঠে ফুটবল রাখবো, এটাই হচ্ছে আমার আসল চ্যালেঞ্জ।" এই চ্যালেঞ্জের শুরু হয়েছে সিটিসেল ফেডারেশন কাপের বাছাইপর্বের উদ্বোধনী ম্যাচ দিয়ে। যে ম্যাচে যাত্রাবাড়ী ক্রীড়াচক্র ২-০ গোলে হারিয়েছে দিগন্ত প্রসারীকে। গোলদুটি করেছেন শরীফুল ইসলাম ও সোহেল রানা। শুরুর দিকে দিগন্ত প্রসারী কিছুটা প্রতিদ্বন্দ্বিতা গড়লেও পরে আর তারা পেরে ওঠেনি। যাত্রাবাড়ী ক্রীড়াচক্র অবশ্য গোল মিসের মহড়া দিতে দিতে শেষ দিকে গোলের দেখা পেয়েছে। তখন অবশ্য দিগন্ত প্রসারী ১০ জনের ভারসাম্যহীন এক দল। দ্বিতীয়ার্ধের শুরুতে দ্বিতীয়বার হলুদ কার্ড দেখে দিগন্তর জাহাঙ্গীর আলম মাঠ ছেড়ে গেলে যাত্রাবাড়ী ক্রীড়াচক্রের আক্রমণের ধার বেড়ে যায়। অনেক সুযোগ নষ্ট হলেও ৬৬ মিনিটে আর ভুল করেননি শরীফুল ইসলাম, বল আয়ত্তে নিয়ে এক ডিফেন্ডারকে পেছনে ফেলে তিনি বল জমা করে দিয়েছেন রাজশাহীর ক্লাবটির জালে। ৮০ মিনিটে দ্বিতীয় গোলের আনুষ্ঠানিকতা সেরেছেন সোহেল রানা। ওটা আসলে আনুষ্ঠানিকতাই, শরীফুলের শট গোলরক্ষক মাসুদ রানা গ্রি"পে নিতে ব্যর্থ হলে সোহেল পোস্টের সামনে দাঁড়িয়ে টোকা দিয়েছেন শুধু। রোববারের খেলা : বিকেএসপি-বাংলাদেশ পুলিশ (আর্মি স্টেডিয়াম) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এএআর/২১১৩ঘ.