২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেডারেশন কাপের বাছ্ইা পর্ব গাজীপুর ও আর্মি স্টেডিয়ামে

স্থানীয় লিগ চলছে বলে নরসিংদী স্টেডিয়াম পাওয়া যায়নি। গাজীপুর স্টেডিয়ামের ক্ষেত্রে অবশ্য সেই সমস্যা নেই। আর আর্মি স্টেডিয়াম তো আছেই। কাজেই গাজীপুর এবং আর্মি স্টেডিয়ামেই হবে ফেডারেশন কাপের বাছাই পর্বের খেলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2008, 04:27 PM

Updated : 26 Aug 2022, 02:09 PM

ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- স্থানীয় লিগ চলছে বলে নরসিংদী স্টেডিয়াম পাওয়া যায়নি। গাজীপুর স্টেডিয়ামের ক্ষেত্রে অবশ্য সেই সমস্যা নেই। আর আর্মি স্টেডিয়াম তো আছেই। কাজেই গাজীপুর এবং আর্মি স্টেডিয়ামেই হবে ফেডারেশন কাপের বাছাই পর্বের খেলা। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অবশ্য এই দুই স্টেডিয়ামের কোথাও হবে না। আনুষ্ঠানিকতা আছে যেহেতু, তাই আগামী রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামেই হবে যাত্রাবাড়ী ক্রীড়াচক্র ও রাজশাহীর দিগন্ত প্রসারীর উদ্বোধনী ম্যাচটি। তারপর আর এখানে খেলা নেই, বাকি ৭টা করে ম্যাচ হবে আর্মি ও গাজীপুর স্টেডিয়ামে। এতে করে স্থানীয়ভাবে ফুটবল উন্মাদনাও সৃষ্টি হবে বলে বাফুফে কর্মকর্তাদের ধারনা। বাছাইপর্বে ১১টি দল খেলছে তিনটি গ্র"পে ভাগ হয়ে। বাছাইপর্ব উতরে যাওয়া ৫টি দল এবং বি. লিগের ১১টি দল নিয়ে হবে ফেডারেশন কাপের চূড়ান্তপর্ব। আকর্ষণ বাড়ানোর জন্য বাফুফে সভাপতি বেজিং অলিম্পিকের পরে চূড়ান্ত পর্ব আয়োজনের কথা চিন্তা করলেও অবশেষে সেই অবস্থান থেকে সরে এসেছেন নানা দিক বিবেচনা করে। এমনিতে ক্লাবগুলোর আর্থিক অবস্থা ভাল নয়, যে কারণে দীর্ঘদিন প্রশিক্ষণ ক্যাম্প চালানোর সামর্থ্য তাদের নেই। আরেকটি কারণ হচ্ছে আগামী জুনের মধ্যে ১৬টি টুর্নামেন্ট আয়োজনের শর্ত দেওয়া আছে বাফুফের নতুন স্পন্সর সিটিসেলের। ফেডারেশন কাপের বাইলজ ও ফিকশ্চার বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান ফজলুর রহমান বাবুল জানিয়েছেন, "আমরা ১০ আগস্টের মধ্যে চূড়ান্তপর্ব শুরু করে দেবো। নইলে অন্যান্য টুর্নামেন্টগুলোও পিছিয়ে যাবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১২০ঘ.