ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- স্পেক্ট্রা জাতীয় মহিলা কাবাডির চূড়ান্তপর্ব নিশ্চিত করেছে ফরিদপুর, ঝিনাইদহ, নড়াইল ও জামালপুর। আগামী রোববার থেকে ঢাকা কাবাডি স্টেডিয়ামে শুরু হবে চূড়ান্ত পর্বের খেলা।
ফরিদপুরে অনুষ্ঠিত আঞ্চলিক পর্বের ফাইনালে স্বাগতিক জেলা ৪ টি লোনাসহ ৫০-১৬ পয়েন্টে শরীয়তপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। বিজয়ীরা প্রথমার্ধে ২৮-০৮ পয়েন্টে এগিয়ে ছিল। জামালপুরে স্বাগতিকরা ৪৮-৪১ পয়েন্টে কিশোরগঞ্জকে হারিয়ে আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়েছে। যশোরে অবশ্য স্বাগতিকরা হেরেছে, তাদের ৫২-৪২ পয়েন্টে হারিয়েছে নড়াইল। নিজেদের ভেন্যুতে ঝিনাইদহ ২৬-২৪ পয়েন্টে মাগুরাকে হারিয়ে আঞ্চলিক চ্যাম্পিয়ন হিসেবে চূড়ান্ত পর্বে উঠেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/১৯১৬ঘ.
bdnews24