২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন আয়োজন করতে মহিলা ক্রীড়া সংস্থায় নতুন এডহক কমিটি

পাঁচ বছর বয়সী এডহক কমিটিকে বিদায় করে নতুন এডহক কমিটির হাতে তুলে দেওয়া হয়েছে মহিলা ক্রীড়া সংস্থার দায়িত্ব। তিন মাসের মধ্যে সংস্থার নির্বাচন অনুষ্ঠানের জন্যই তাদের বসানো হচ্ছে বলে সরকার প্রজ্ঞাপন দিয়ে জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2008, 02:35 PM

Updated : 26 Aug 2022, 02:08 PM

ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- পাঁচ বছর বয়সী এডহক কমিটিকে বিদায় করে নতুন এডহক কমিটির হাতে তুলে দেওয়া হয়েছে মহিলা ক্রীড়া সংস্থার দায়িত্ব। তিন মাসের মধ্যে সংস্থার নির্বাচন অনুষ্ঠানের জন্যই তাদের বসানো হচ্ছে বলে সরকার প্রজ্ঞাপন দিয়ে জানিয়েছে। গত পাঁচ বছর জাতীয় মহিলা ক্রীড়া সংস্থা ছিল মুশফেকা-ডানা শাসিত। সাধারণ সম্পাদক কামরুন নাহার ডানা বিদায় নিলেও মন্ত্রণালয়ের সচিব মুশফেকা ইফকাত-ই সভাপতি হিসেবে থেকে যাচ্ছেন নতুন কমিটিতে। এছাড়া পাট মন্ত্রণালয়ের উপসচিব রীনা পারভীনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। বাকি ৭ সদস্য হচ্ছেন দেশের সাবেক দ্রুততম মানবী সুফিয়া খাতুন ও ফিরোজা বেগম, ফিজিক্যাল কলেজের সহকারী অধ্যক্ষা হোসনে আরা হাসি, জিমন্যাস্টিক কোচ খুরশিদা আক্তার খুশী, সাবেক অ্যাথলেট লুবনা মাহমুদ, হাতেমুন নাহার ও হোসনে আরা হাবিব। ৯ সদস্যের নতুন এডহক কমিটির কেউ-ই বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার নির্বাচনে অংশ নিতে পারবেন না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০২৫ঘ.