২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুনিয়র এশিয়া কাপ হকি শিরোপা জিতেছে ভারত

৫২ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে ছিল তারা। তারপরও শেষ দিকে দিবাকর রামের স্টিকের জাদুতে দক্ষিণ কোরিয়াকে ৩-২ গোলে হারিয়ে টানা দ্বিতীয় বারের মতো জুনিয়র এশিয়া কাপ হকির শিরোপা জিতে নিয়েছে ভারত। শুক্রবার ফাইনালে ন্যাম হিয়ান উ'র দ্'ু গোলে জয়ের স্বপ্নই দেখছিল দক্ষিণ কোরিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2008, 04:53 PM

Updated : 26 Aug 2022, 02:08 PM

হায়দ্রাবাদ, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ৫২ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে ছিল তারা। তারপরও শেষ দিকে দিবাকর রামের স্টিকের জাদুতে দক্ষিণ কোরিয়াকে ৩-২ গোলে হারিয়ে টানা দ্বিতীয় বারের মতো জুনিয়র এশিয়া কাপ হকির শিরোপা জিতে নিয়েছে ভারত। শুক্রবার ফাইনালে ন্যাম হিয়ান উ'র দ্'ু গোলে জয়ের স্বপ্নই দেখছিল দক্ষিণ কোরিয়া। কিন্তু ৫৯ মিনিটে ফ্রি হিট থেকে সুনীল এসপি ব্যবধান কমালে প্রাণ ফেরে ম্যাচে। তারপর থেকে যেন লড়াইটা হয়ে যায় দক্ষিণ কোরিয়া বনাম দিবাকর রামের। সে লড়াইয়ে দিবাকরই জয়ী! ৬২ মিনিটে তার পেনাল্টি কর্নারেই সমতা ফেরায় ভারত। ওই অবস্থাতেই শেষ হয় নির্ধারিত সময়। অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে স্বপ্ন ভেঙ্গে যায় দক্ষিণ কোরিয়ার, দিবাকরের গোল্ডেন গোলে উৎসবে মাতে ভারত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/২২৩০ ঘ.