ঢাকা, জুলাই ১৫ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম---- সপ্তাহ দুয়েক আগেই নির্বাচনী হাওয়া লেগেছে বাংলাদেশ হকি ফেডারেশনে। সেই হাওয়ায় ভেসে জাতীয় ক্রীড়া পরিষদও নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে। এ উপলক্ষে গঠিত নির্বাচন কমিশন মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে নির্বাচনী তফসিল ঘোষণা করেছে। সেই অনুযায়ী আগামী ২৮ আগস্ট হকি ফেডারেশনের ১৯টি পদে নির্বাচন হবে।
হকির পাশাপাশি অ্যাথলেটিকস ফেডারেশনেরও নির্বাচনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ২১ আগস্ট হবে তাদের নির্বাচন। জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক ক্রীড়া হাইয়ুল কাইয়ুমকে প্রধান করে গঠিত নির্বাচন কমিশন দুটো ফেডারেশনে নির্বাচন পরিচালনা করবে ।
এখন দুটো ফেডারেশনেই চলছে এডহক কমিটির শাসন। তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা হাতে নেওয়ার পর ২০০৭ সালের ডিসেম্বরে হকি ফেডারেশনের নির্বাচিত কমিটি ভেঙ্গে দিয়ে সাজেদ আদেলকে সাধারণ সম্পাদক করে একটি এডহক কমিটি গঠন করে দেয়। একইভাবে গত বছর আগস্টে মোশাররফ হোসেন শামীমকে সাধারণ সম্পাদক করে গঠন করা হয়েছিল অ্যাথলেটিকস ফেডারেশনের এডহক কমিটি।
হকি ফেডারেশনের নির্বাচনী প্রক্রিয়া শুরু হবে আগামী জুলাই খসড়া ভোটার তালিকা প্রকাশের মাধ্যমে। ৫ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তালিকার পর মনোনয়নপত্র বিতরণ করা হবে ৭ ও ১০ আগস্ট। তারপর মনোনয়নপত্র বাছাই ও প্রত্যাহারের পর আগামী আগস্টে অনুষ্ঠিত হবে হকি ফেডারেশনের নির্বাচন।
বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের ১৬টি পদে নির্বাচনী প্রক্রিয়া শুরু হবে আগামী জুলাই খসড়া ভোটার তালিকা প্রকাশের মাধ্যমে। ৩১ জুলাই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর ৩ ও ৪ আগস্ট মনোনয়পত্র বিতরণ করা হবে। মনোনয়পত্র যাচাই-বাছাই ও প্রত্যাহারের পর ২১ আগস্ট হবে অ্যাথলেটিকস ফেডারেশনের নির্বাচন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০৩০ঘ.
bdnews24